মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
যুক্তরাষ্ট্রের কর্মপরিকল্পনা বাংলাদেশের শ্রম ইস্যুতে ১১ দফা

যুক্তরাষ্ট্রের কর্মপরিকল্পনা বাংলাদেশের শ্রম ইস্যুতে ১১ দফা

যুক্তরাষ্ট্রের কর্মপরিকল্পনা বাংলাদেশের শ্রম ইস্যুতে ১১ দফা
যুক্তরাষ্ট্রের কর্মপরিকল্পনা বাংলাদেশের শ্রম ইস্যুতে ১১ দফা

অনুসন্ধান২৪>> বাংলাদেশের শ্রমিকের কাজের পরিবেশ ও সংগঠন করার অধিকার নিয়ে বরাবরই সরব যুক্তরাষ্ট্র। আর সেই ধারাবাহিকতায় এবার তাদের কাজের সুষ্ঠু পরিবেশের অগ্রগতির জন্য ১১টি কর্মপরিকল্পনার প্রস্তাব করেছে দেশটি। রোববার যেটি তুলে ধরা হয় বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে। বৈঠকে বাংলাদেশের তরফ থেকে ছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, আর যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডেন লিঞ্চ।

অন্যদিকে, বৈঠকে শ্রমিক ধর্মঘটের ক্ষেত্রে অতিরিক্ত বিধিনিষেধ না রাখতে বলা হয়। এছাড়া লেবার ইন্সপেক্টরদের সংখ্যা বাড়ানো এবং পেটেন্ট ও কপিরাইট আইনের যথাযথ সংশোধন ও বাস্তবায়নের বিষয়েও তাগিদ দেয়া হয়। বিপরীতে বাংলাদেশের তরফ থেকে শুল্ক ও কোটামুক্ত বাজার সুবিধা চাওয়া হয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের তুলা থেকে তৈরি বাংলাদেশি পোশাকের ক্ষেত্রে এ সুবিধা দিতে বলা হয়।

রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) শ্রমিকদের পুরোপুরি ট্রেড ইউনিয়ন করার অধিকার। এজন্য প্রয়োজনে আইনের সংস্কার করার কথা বলা হয়েছে। এছাড়া শ্রম অধিকার লঙ্ঘন করলে শিল্প-কারখানার মালিকদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা, শ্রম সংগঠন বিরোধীদের জরিমানা ও শাস্তি আরও বাড়ানোর কথাও বলা হয়েছে।

আরও পড়ুন: বিকেলে ঢাকায় আসছেন কাতারের আমির, সই হবে ৬ চুক্তি ও ৫ স্মারক

এ বিষয়ে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, যেহেতু অন্যসব উন্নত এবং উন্নয়নশীল দেশে শুল্কমুক্ত অথবা খুব কম শুল্কে পণ্য যায়, আর যুক্তরাষ্ট্র হচ্ছে আমাদের সবচেয়ে বড় রপ্তানির অংশীদার। সেখানে কেন যাবে না, আমরা এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলেছি। এছাড়াও বৈঠকে যুক্তরাষ্ট্রের ডিএফসি তহবিল থেকে ঋণ সুবিধা দেয়ার অনুরোধও করে বাংলাদেশ।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯