বুধবার, ২৯ Jul ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
যুক্তরাষ্ট্র থেকে সকল সেনা প্রত্যাহার করবে নাইজার

যুক্তরাষ্ট্র থেকে সকল সেনা প্রত্যাহার করবে নাইজার

যুক্তরাষ্ট্র থেকে সকল সেনা প্রত্যাহার করবে নাইজার
যুক্তরাষ্ট্র থেকে সকল সেনা প্রত্যাহার করবে নাইজার

অনুসন্ধান২৪>> আফ্রিকার দেশ নাইজার থেকে সকল সেনা প্রত্যাহার করবে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক সরকারের সাথে একটি চুক্তি সইয়ের পর এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী কুর্ট ক্যাম্পবেল নাইজারের সামরিক সরকারের সাথে আনুষ্ঠানিক চুক্তি করার পর ওই সিদ্ধান্তটি বাস্তবায়ন করা হবে। তবে নাইজার থেকে সেনা প্রত্যাহার করা হলেও যুক্তরাষ্ট্রের সাথে দেশটির কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক অব্যাহত থাকবে।

শনিবার (২০ এপ্রিল) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নাইজার সরকারকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে দেশটিতে নিযুক্ত এক হাজার সেনা সরিয়ে নেয়া হবে।

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে নাইজারে সামরিক অভ্যুত্থান ঘটে। এরপর থেকে জেনারেল আব্দুর হামানে তচিয়ানির নেতৃত্বে দেশটিতে সেনাবাহিনী সরকার পরিচালনা করে আসছে। গত মাসে যুক্তরাষ্ট্রের সাথে জেনারেল তচিয়ানি আগের সরকারের করা সামরিক চুক্তি বাতিল করেন। একইসাথে মার্কিন সেনা ফিরিয়ে নিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯