রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জামায়াতের প্রতিবাদ সেতুমন্ত্রীর বক্তব্যের

জামায়াতের প্রতিবাদ সেতুমন্ত্রীর বক্তব্যের

জামায়াতের প্রতিবাদ সেতুমন্ত্রীর বক্তব্যের
জামায়াতের প্রতিবাদ সেতুমন্ত্রীর বক্তব্যের

অনুসন্ধান২৪>> বাংলাদেশ জামায়াতে ইসলামী বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে ওবায়দুল কাদেরের বক্তব্য বেআইনি, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। আমি তার এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক দল। প্রহসনের নির্বাচন ব্যতীত অতীতে প্রত্যেকটি জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী অংশগ্রহণ করেছে এবং জাতীয় সংসদে জামায়াতের প্রতিনিধিত্ব ছিল। অতীতে উপজেলা নির্বাচনেও জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক প্রতিনিধি নির্বাচিত হয়ে জনগণের সেবা করেছেন। একটি নির্বাচনমুখী দল হিসেবে জামায়াত নির্বাচনের মাধ্যমে জনগণের নেতৃত্ব পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামীর অব্যাহত জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সরকারের মদদে জামায়াতের নিবন্ধন বাতিলের জন্য পরিকল্পিতভাবে মামলা দায়ের করা হয়। মামলাটি শুনানি ব্যতিরেকে সর্বোচ্চ আদালতে ‘ডিসমিস ফর ডিফল্ট’ করা হয়।

রোববার (২১ এপ্রিল) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ বিষয়ে এক বিবৃতি প্রদান করেছেন। এর আগে, গত ২০ এপ্রিল আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে‘জামায়াত নিবন্ধিত দল নয়, তাই প্রকাশ্যে রাজনীতিতে আসার সুযোগ নেই’ মর্মে সেতুমন্ত্রী বক্তব্য দেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতি করা ও মানবতার কল্যাণে ভ‚মিকা রাখার ব্যাপারে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই। সেতুমন্ত্রীর এই বক্তব্য সম্পূর্ণ বেআইনি, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরিক ও সাংবিধানিক অধিকার বলে এদেশে প্রকাশ্যে রাজনীতি করে আসছে। এতে বাধা দেয়ার এখতিয়ার কারো নেই। সরকার বিগত ১৫ বছর যাবত বাংলাদেশে বিরোধী মতের কাউকে রাজনীতি করতে দিচ্ছে না। এমনকি কথা বলার অধিকারও হরণ করা হয়েছে। জনাব ওবায়দুল কাদের জামায়াতকে টার্গেট করে যে বক্তব্য দিয়েছেন, তা জনগণ প্রত্যাখ্যান করেছে। জামায়াতের রাজনীতি জনগণের কল্যাণে এবং জনগণ জামায়াতের সাথে রয়েছে। অতএব, কোনো মন্ত্রীর জামায়াতের রাজনীতি নিয়ে বক্তব্য জনগণের মধ্যে কোনো প্রভাব ফেলবে না। বরং কোনো রাজনৈতিক দলকে রাজনীতি করতে না দেয়ার মানসিকতা তাদের গণবিচ্ছিন্ন করবে। ওবায়দুল কাদেরের এ বক্তব্য তাদের রাজনীতির দেউলিয়াত্বের পরিচয় মাত্র।

জামায়াত সম্পর্কে এ ধরনের বেআইনি, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমরা ওবায়দুল কাদেরের প্রতি আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯