বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পাবনায় তাপমাত্রা ৪১ ডিগ্রি,

পাবনায় তাপমাত্রা ৪১ ডিগ্রি,

পাবনায় তাপমাত্রা ৪১ ডিগ্রি,
পাবনায় তাপমাত্রা ৪১ ডিগ্রি,

অনুসন্ধান২৪>> মাথার ওপর সূর্য যেন আগুন ঢেলে দিচ্ছে। রোদের মধ্যে কয়েক সেকেন্ড দাঁড়ালে মনে হয়, শরীরে আগুনের হল্কা শুলের মতো বিঁধছে। ঝিরিঝিরি বাতাস থাকলেও তা কাজেই আসছে না। এমনই চিত্র উত্তরের জেলা পাবনার বর্তমান আবহাওয়ার।

নাজমুল হক বলেন, ‘বর্তমানে ঈশ্বরদীর ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে। তীব্র তাপের কারণে সূর্যের আলো তির্যকভাবে শরীরে অনুভূত হচ্ছে। এ ছাড়া বর্তমানে আকাশে মেঘের উপস্থিতি খুবই কম এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় ঈশ্বরদীর প্রকৃতিতে তীব্র তাপ অনুভূত হচ্ছে। সহসা বৃষ্টির সম্ভাবনা নেই।’

জেলার ওপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জনজীবন। ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ ও প্রাণিকুল।

এর মাঝেই শুক্রবার (১৯ এপ্রিল) চলতি মৌসুমে পাবনা জেলার সর্বোচ্চ তাপমাত্রার পারদ উঠল ৪১ ডিগ্রির ঘরে।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক জানান, এ দিন বিকেল ৩টায় পাবনার ঈশ্বরদীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। এ মৌসুমে এটিই সর্বোচ্চ তাপমাত্রা। এটি তীব্র তাপপ্রবাহ।

তিনি আরো বলেন, ‘গত বছর ১৭ এপ্রিল ঈশ্বরদীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

শহরের ঘোড়া স্ট্যান্ডে ভ্যানচালক মিজান হোসেন বলেন, ‘যে পরিমাণ রোদের তাপ, তাতে ভ্যান চালাবের পারতিছিনা। ছায়ায় বসে থাকা লাগতিছিলে। ভাড়াও হচ্ছে না। দিন গেলি সংসার খরচ, কিস্তির টেকার যোগাড় করা জুলুম হয়ে গ্যাছে।’

ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় এপ্রিল মাসের শুরু থেকেই তাপমাত্রা হালকা, মাঝারি ও তীব্র হচ্ছে। প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে। এর মধ্যে তীব্র গরম উপেক্ষা করেই পেটের তাগিদে শ্রমজীবী খেটে খাওয়া মানুষেরা কাজ করছে। এর বাইরে খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। যারা বাইরে বের হচ্ছে, তাদের অনেকেই ছাতা ব্যবহার করছে। তৃষ্ণা মেটাতে ফুটপাতে শরবতের দোকানে ভিড় করছে অনেকেই। মানুষের পাশাপাশি অন্যান প্রাণিরাও গরমে হাঁসফাঁস করছে।

পাবনা শহরের পৈলানপুর মোড়ে অটোরিকশায় বসে বিশ্রাম নিচ্ছিলেন চালক মহির উদ্দিন (৬০)। তিনি বলেন, ‘এত্তো গরম আর তাপ বাপু জীবনে কুনুদিন দেহি নাই। রোদের মধ্যি যাওয়াই যাচ্ছে না। মনে হচ্ছে শরীরের মধ্যি আগুন লাগতিছে।’

সংসারের প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে শহরে এসেছিলেন আরিফ হোসেন (৪৫)। বললেন, ‘খুব দরকার ছাড়া বাসা থেকে বের হতে ইচ্ছে করে না। এমন গরমে কোনো কিছিুতেই স্বস্তি পাওয়া যাচ্ছে না। বাসায় ফ্যান চললেও গরম যাচ্ছে না।’

এর আগে গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন বুধবার ছিল ৪০.৫ ডিগ্রি, মঙ্গলবার ৩৯.৮ ডিগ্রি এবং গত সোমবার ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। অর্থাৎ গত পাঁচ দিনে তাপমাত্রা দুই ডিগ্রি বেড়েছে।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯