রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
অনুসন্ধান২৪>> চাঁদপুরের শাহরাস্তিতে নিজের পায়ুপথে ৬ ইঞ্চি ডাব প্রবেশ করিয়ে বিপাকে পড়েছে এক যুবক। শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার ওয়ারুক বাজারস্থ মেডিল্যাব হসপিটাল এন্ড ট্রমা সেন্টারে হাসপাতালের অপারেশন থিয়েটারে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে চিকিৎসকরা ওই ডাব অপসারণ করতে সক্ষম হয়।
হাসপাতালে আগত আরেক রোগীর স্বজন মোঃ শেখ ফরিদ জানান, অপারেশনের পরে বের হওয়া ডাবের আকার দেখে তিনি তাজ্জব বনে গেছেন।
এ ঘটনায় রোগী বা তার সাথে আগত স্বজনরা গণমাধ্যমের সামনে কোন মন্তব্য করতে রাজি হননি।
হাসপাতাল ও রোগীর স্বজন সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের একটি গ্রামের যুবক তার পায়ুপথে দুর্ঘটনাবশত একটি ডাব প্রবেশ করে। পরে এক্সরে করে ডাবটি অনেক বড় দেখলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ উল হাসান অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। চিকিৎসকদের একটি টিম ১ ঘন্টা চেষ্টা চালিয়ে ওই ডাবটি বের করতে সক্ষম হন।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আরিফ উল হাসান জানান, দূর্ঘটনা বসত ঢিলা কূলুপ করতে গিয়ে রোগীর মলদ্বার দিয়ে ডাব টি ঢুকে যায়। আমরা এক ঘন্টা চেষ্টা চালিয়ে ডাবটি বের করতে সক্ষম হই।