বুধবার, ২৯ Jul ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলের ঘাঁটিতে

ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলের ঘাঁটিতে

ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলের ঘাঁটিতে
ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলের ঘাঁটিতে

অনুসন্ধান২৪>> ইসরায়েলের বিমান ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে ইরানের সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। স্থানীয় সময় রবিবার (১৪ এপ্রিল) রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ৩০০ এর বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। সেগুলোর বেশিরভাগ ইসরায়েল প্রতিহত করলেও অন্তত সাতটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ঘাটিতে আঘাত হেনেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, রেমন ঘাঁটিতে খুব দ্রুত গতিতে আঘাত হানছে ক্ষেপণাস্ত্র। ওই সময় সেখানে আগুনের ফুলকিও দেখা যায়।

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেট লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে ইসলামি বিপ্লবী গার্ডের দুই জেনারেলসহ ৭ উচ্চপদস্থ কর্মকর্তা প্রাণ হারান। ওই হামলার জবাব দিতে গতকাল রাতে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তবে এসব মারণাস্ত্র ইসরায়েলের কোনো ক্ষতি করতে পারেনি। উল্টো হামলাটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য সুবিধা এনে দিয়েছে বলে জানিয়েছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিসের বিশ্লেষক মোহামাদ এলমারসে। তার মতে, ইরানের এই হামলার কারণে গাজায় চালানো ইসরায়েলের গণহত্যার কথা সবাই ভুলে গেছেন এবং নেতানিয়াহু যে সমালোচনার মধ্যে ছিলেন সেটি বন্ধ হয়ে গেছে।

ইরানি বার্তাসংস্থা ইরনা নিউজ জানিয়েছে, ইসায়েলই নিশ্চিত করেছে রেমন ঘাঁটিতে আঘাত হেনেছে দ্রুতগতি সম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

ইরানের আরেক বার্তাসংস্থা মেহের নিউজ রুশ বার্তাসংস্থা স্পুটনিকের বরাতে জানিয়েছে, ইসরায়েলিরা শিকার করেছে তাদের রেমন বিমান ঘাঁটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

মোহামাদ এলমারসে বলেন, ‘সর্বশেষ ১২ ঘণ্টা নেতানিয়াহুর জন্য একটি বিজয়। লক্ষ্য করুন, আমরা আর আজকের বিষয় নিয়ে কথা বলছি না। আমরা গাজায় ত্রান যাওয়ার ব্যাপারে কথা বলছি না। আমরা গাজার গণহত্যা নিয়ে কথা বলছি না। ইসরায়েলেও কেউ আর জিম্মিদের নিয়ে কথা বলছে না। এটিই নেতানিয়াহু চেয়েছিলেন। আমরা এখন পশ্চিমা দেশগুলোর রাজধানীতে ইসরায়েলের জন্য সমবেদনা এবং তাদের বুলি শুনতে পাচ্ছি।’

আরও পড়ুন 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯