বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
১৫ গ্রামের মানুষ লিপ্ত হলো সংঘর্ষে ,

১৫ গ্রামের মানুষ লিপ্ত হলো সংঘর্ষে ,

১৫ গ্রামের মানুষ লিপ্ত হলো সংঘর্ষে ,
১৫ গ্রামের মানুষ লিপ্ত হলো সংঘর্ষে ,

অনুসন্ধান২৪>> ফরিদপুরের ভাঙ্গায় পৃথক পৃথক সংঘর্ষে প্রায় অর্ধশত গ্রামবাসী আহত হয়েছেন। দোকানপাট ভাংচুর ও লুটপাট করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ঈদের দিন বিকেলে হামেরদী ইউনিয়নের সেনকান্দা গ্রামের কুটি মিয়ার ছেলে শুকুর মিয়া স্ত্রী ও বোনকে নিয়ে মানিকদাহ ইউনিয়নের পুকুরিয়া রেললাইনের উপর ঘুরতে যায়। এসময় মানিকদাহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা গ্রামের লাভলুর ছেলে এনামুলও পুকুরিয়া রেল লাইনের উপর ঘুরতে যায়। সেখানে শুকুর আলী ও এনামুলের কথা কাটাকাটি হয়। পরে শুকুর আলী তার লোকজন নিয়ে পুকুরিয়া বাসস্ট্যান্ডে এসে এনামুলকে দোকান থেকে ধরে নিয়ে মারধর করার খবরে চার গ্রামের মানুষ একত্রিত হয়ে হামেরদী ইউনিয়নের সেনকান্দার ১১ গ্রামের মানুষের ওপর হামলা করে। দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের শত শত লোক ধাওয়া-পাল্টা ধাওয়া ইট-পাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়ে। এসময় পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় তখন রণক্ষেত্রে পরিণত হয়।

উপজেলার গুলবন্দী, কালামৃধা ও মালিগ্রামে তুচ্ছ ঘটনা ও বাঁজি ফোটানো নিয়ে এ সংঘর্ষ হয়েছে। সংঘর্ষকালে রণক্ষেত্রে পরিণত হয় ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকা।

জানা গেছে, ঈদের দিনে রাত ৮টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুকুরিয়া বাসস্ট্যান্ডে সংঘর্ষ হয় মানিকদাহ ও হামেরদী ইউনিয়নবাসীর মধ্যে। সংঘর্ষের উভয় দলের ৩০ জন আহত হন। তাদের ভাঙ্গা ও সদরপুর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মামুন আল রশিদ জানান, ঈদের দিন বৃহস্পতিবার রাতে পুকুরিয়া বাসস্ট্যান্ডে সামান্য ভুল বোঝাবুঝি থেকে কয়েক গ্রামের মানুষ সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে লাঠিচার্জ করে পরিস্থিতি শান্ত করি। এ ঘটনায় শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টা পর্যন্ত কোনো মামলা হয়নি থানায়।

এসময় ফরিদপুর-বরিশাল মহাসড়ক প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সংঘর্ষ চলাকালে পুকুরিয়া বাজারের প্রায় ১৫টি দোকান ভাঙচুর ও কয়েকটি দোকানের মালামাল লুটপাট করা হয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ওসি জানান, পুকুরিয়া বাসস্ট্যান্ড ছাড়াও মালিগ্রাম ও কালামৃধাসহ কয়েক জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিনরাত কাজ করছি।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯