সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত
সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

অনুসন্ধান২৪>> মিরসরাইয়ে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা মো. জানে আলম চৌধুরী (৭০) মারা গেছেন।

নিহত জানে আলম চৌধুরীর স্বজন সোহেল চৌধুরী বলেন, আমার কাকা পরটা আনার জন্য শুক্রবার সকালে সুফিয়ারোড় এলাকায় নূর জাহান ক্লাবের সামনে উনার ব্যবহৃত মোটরসাইকেলটি রেখে রাস্তার পূর্ব পাশে গিয়েছিলেন। পরটা নিয়ে রাস্তা পার হওয়ার সময় মহাসড়কের ঢাকামুখী অংশে একটি দ্রুত গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে একটি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুক্রবার (১২ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশের সুফিয়ারোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বীর মুক্তিযোদ্ধা মো. জানে আলম চৌধুরী মিরসরাই সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম কিছমত জাফরাবাদ এলাকার মোজাফফর আলী চৌধুরী বাড়ি প্রকাশ নওশা মিয়া চেয়ারম্যান বাড়ি মৃত হাফেজ আহম্মদের পুত্র।

তিনি আরও বলেন, শুক্রবার বাদ মাগরিব রাষ্ট্রীয় সম্মাননা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাপন করা হবে। তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়ে সন্তান রেখে গেছেন।

মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম দিদার বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা মো. জানে আলম চৌধুরী গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে আমার গাড়িতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা ঘাতক মোটরসাইকেল আটক করেছি।

তিনি আরও বলেন, এ ঘটনায় মোটরসাইকেল চালক ও মোটরসাইকেলে থাকা আরোহীও আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

যোগাযোগ করা হলে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) সোহেল সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত খবর কেউ জানায়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯