রবিবার, ২৬ Jul ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত পটিয়ায়

বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত পটিয়ায়

বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত পটিয়ায়
বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত পটিয়ায়

অনুসন্ধান২৪>> পটিয়া-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) দুপুর ৩টা ২০ মিনিটের দিকে মহাসড়কের পটিয়া মনসা বাদামতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মিনিবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী মারা যায়। পটিয়া হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, পটিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি মিনিবাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। ঘাতক যাত্রীবাহী লোকাল বাসটি জব্দ করা হয়েছে।

নিহতরা হলো বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকার ইসমাইলের ছেলে আবদুল্লাহ আল মামুন হৃদয় (২২) ও একই এলাকার ফোরকানের ছেলে মো. ইমরান (১৬)।

প্রত্যক্ষদর্শী আমজাদ হোসেন জানান, দুজন মোটরসাইকেল আরোহী মহাসড়ক দিয়ে পটিয়ার দিকে যাচ্ছিল।

নিহতদের লাশ হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের পরিবারের লোকজন এলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯