বুধবার, ২৯ Jul ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ইসরায়েল ‘ইরানের পাল্টা হামলা মোকাবেলায় প্রস্তুত’

ইসরায়েল ‘ইরানের পাল্টা হামলা মোকাবেলায় প্রস্তুত’

ইসরায়েল ‘ইরানের পাল্টা হামলা মোকাবেলায় প্রস্তুত’
ইসরায়েল ‘ইরানের পাল্টা হামলা মোকাবেলায় প্রস্তুত’

অনুসন্ধান২৪>> ইরানের পাল্টা হামলা মোকাবেলায় প্রস্তুত ইসরায়েল, এমন দাবি করেছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। গতকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) তিনি এ দাবি করেন। খবর রয়টার্সের।

গাজা থেকে বর্তমানে বেশিরভাগ সেনাকেই ফেরত নিয়েছে ইসরায়েল। যদিও তাদের দাবি, রাফাহ অভিযানের প্রস্তুতির জন্যই এই পদক্ষেপ। তবে ধারণা করা হচ্ছে, ইরানের হামলা মোকাবেলার জন্যই সেনাদের ইসরায়েলে নেয়া হয়েছে।

গত ১ এপ্রিল সিরিয়ায় নিজেদের দূতাবাসের ভবনে হামলা চালিয়ে অন্তত ১৬ জনকে হত্যার পর থেকেই পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে আসছে ইরান।

এই সামরিক কর্মকর্তার দাবি, প্রয়োজনে পাল্টা হামলার সক্ষমতাও আছে তার দেশের। এ সময় দেশের সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বানও জানান তিনি।

ড্যানিয়েল হ্যাগারি বলেন, আমাদের সেনাবাহিনী প্রতিরক্ষা ও পাল্টা হামলার জন্য প্রস্তুত। ইরানের ভূখণ্ড থেকে ইসরায়েলে হামলা মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়াবে। প্রক্সিদের আড়ালে লুকিয়ে থেকে হামলা চালানো ইরানের আসল রূপ বের হবে। সম্প্রতি আমাদের সেনাবাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। চলমান যুদ্ধে হাজার হাজার হামলা প্রতিহত করে আমাদের প্রতিরক্ষাব্যবস্থার সক্ষমতাও আমরা প্রমাণ করেছি। কীভাবে ইরানের হামলা মোকাবেলা করতে হবে তা আমরা জানি।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯