বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এখনও বেতন-বোনাস হয়নি, ৫০ ভাগ গার্মেন্টসে

এখনও বেতন-বোনাস হয়নি, ৫০ ভাগ গার্মেন্টসে

এখনও বেতন-বোনাস হয়নি, ৫০ ভাগ গার্মেন্টসে
এখনও বেতন-বোনাস হয়নি, ৫০ ভাগ গার্মেন্টসে

অনুসন্ধান ২৪ >>আজ সোমবার ঈদের আগে অধিকাংশ গার্মেন্টস কারখানায় শেষ কর্মদিবস। অথচ এখনও ৫০ ভাগ গার্মেন্টস কারখানায় হয়নি বেতন-বোনাস। অনেক কারখানার মালিক এখনও টাকার ব্যবস্থা করতে পারেননি। অর্থ সংকটের কথা বলে গার্মেন্টস মালিকরা ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস দিতে সরকারের কাছে ৬ হাজার কোটি টাকা প্রণোদনার অর্থ চেয়েছিলেন। অথচ সরকার দিয়েছে মাত্র ২ হাজার কোটি টাকা।

রোববার পর্যন্ত গার্মেন্টস খাতে বেতন-বোনাস দেওয়া নিয়ে একেক রকম তথ্য মিলছে। শ্রমিক নেতারা বলছেন, এখনও তৈরি পোশাক খাতের ৭০ শতাংশের বেশি কারখানার শ্রমিক মার্চ মাসে মজুরি পায়নি। এ ছাড়া বোনাসও দিতে পারেনি ৪৫ শতাংশ কারখানা। তবে বিজিএমইএর দাবি প্রায় শতভাগ কারখানার মালিকরা বোনাস পরিশোধ করেছে। মার্চের মজুরি দিতে পারেনি ৫৬ শতাংশ। মালিক, শ্রমিক এবং শিল্প পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

এসব তথ্য জানিয়েছে বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি জানান, ‘এখনও অধিকাংশ গার্মেন্টস কারখানাতেই মার্চ মাসের বেতন ও ঈদ বোনাস বাকি রয়েছে। এমনকি আমার নিজের কারখানার শ্রমিকদের এখনও বেতন-বোনাস দিতে পারিনি। গার্মেন্টস মালিকদের অধিকাংশই অর্থ সংকটে রয়েছেন। এ জন্য আমরা সরকারের কাছে ঈদের আগে বেতন-বোনাস দিতে ৬ হাজার কোটি টাকার আর্থিক প্রণোদনা চেয়েছিলাম। সরকার দিয়েছে মাত্র ২ হাজার কোটি টাকা। পরে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গেও কথা বলেছি। প্রধানমন্ত্রী আরও ১ হাজার কোটি টাকা দেওয়ার জন্য বলে দিয়েছেন, যাতে ঈদের আগে পোশাক শিল্পে বেতন-বোনাস নিয়ে কোনো ঝামেলা না হয়। অথচ প্রধানমন্ত্রী বলে দেওয়ার পরও অর্থ মন্ত্রণালয় থেকে ওই ১ হাজার কোটি টাকা ছাড় দেয়নি।

অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের বলা হয়েছে, ১ হাজার কোটি টাকা দেওয়ার মতো অর্থ নেই। অথচ এই ১ হাজার কোটি টাকা দিলে সংকট কিছুটা হলেও সামাল দেওয়া যেত। প্রণোদনার অর্থ না পাওয়ায় আমরা এখন ব্যাংকের দ্বারস্থ হয়েছি ঋণ নেওয়ার জন্য। তবে সেখানেও রয়েছে নানা রকম জটিলতা। সোমবার গার্মেন্টসে শেষ কর্মদিবস, যদি কোনো কারণে ব্যাংক টাকা দিতে না পারে বা দেরি হয় তা হলে হয়তো শ্রমিকরা অসন্তুষ্ট হয়ে উঠতে পারে-এমন আশঙ্কাও রয়েছে আমাদের।’

শ্রমিক নেতারা বলেছেন, সাধারণত প্রতি মাসের ৭ তারিখ থেকে মজুরি দেওয়া শুরু হয়। এর মধ্যে বড় কারখানাগুলো কিছু দিয়েছে। ছোট ও মাঝারি কারখানাগুলো এখনও শুরুই করতে পারেনি। এর মধ্যে বেশ কয়েকটি কারখানা রয়েছে ঠিকা। এসব কারখানাতেই শেষ সময়ে সংকট তৈরি হয়। এদিকে বিজিএমইএ বলেছে, প্রতিবারের মতো এবারও কোনোরকম শঙ্কা ছাড়াই বাড়ি যাবেন পোশাক খাতের শ্রমিকরা। সব কারখানায় তাদের শ্রমিকের মজুরি পরিশোধ করবে।

পোশাক শিল্পের নেতারা বলছেন, সরকারিভাবে ১০ তারিখ থেকে শুরু হবে ঈদের ছুটি, এটি মাথায় রেখে ছুটির আগেই তারা শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার চেষ্টা করছেন। শিল্প পুলিশের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ঈদুল ফিতরের আগে ৪০০ পোশাক ও টেক্সটাইল কারখানা তাদের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে সমস্যায় পড়তে পারে। গত সপ্তাহ থেকে সাভার, আশুলিয়া ও গাজীপুরের বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করছে।

শিল্প পুলিশের সবশেষ তথ্য অনুসারে গতকাল চট্টগ্রামের কাট্টলী এলাকার কাট্টলী টেক্সটাইলে বেতন-বোনাস নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা যায়। এ ছাড়া গাজীপুরের নোয়া ফ্যাশন ও শাহনাজ অ্যাপারেলসে শ্রমিকরা বিক্ষোভ করেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) নূরানী ফেরদৌসী দিশা বলেন, আমাদের প্রত্যাশা সোমবার ও আগামীকাল শেষ কার্যদিবসে সব কারখানায় বেতন-বোনাস পরিশোধ করবে।

শ্রমিক নেতা তৌহিদুর রহমান বলেন, অধিকাংশ কারখানায় এখনও মার্চের মজুরি দেয়নি। তবে বোনাস দিয়েছে ৭০ শতাংশ কারখানার মালিক। আশা সোমবারের মধ্যে অধিকাংশ কারখানায় বেতন পাবে শ্রমিকরা। তিনি আরও জানান, ভবানীপুরের একটি কারখানা বকেয়া মজুরি ও বোনাস না দেওয়ায় শ্রমিক বিক্ষোভ হয়।

বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বিজিএমইএ এবং বিকেএমইএর সদস্য ১০০টির বেশি কারখানা তাদের শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন দিতে পারেনি। তিনি আরও বলেন, শুধু বেতন বাবদই পোশাক শিল্পকে শ্রমিকদের ৫ হাজার ৬০০ কোটি টাকা দিতে হয়। অথচ নগদ সহায়তা হিসেবে সরকার মাত্র ২ হাজার কোটি টাকা ছাড় করেছে। কিন্তু রফতানিকারকরা মোট ৬ হাজার কোটি টাকার নগদ সহায়তা চেয়েছিলেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯