মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইসরাইল সেনা? পিছু হটছে অবশেষে

ইসরাইল সেনা? পিছু হটছে অবশেষে

ইসরাইল সেনা? পিছু হটছে অবশেষে
ইসরাইল সেনা? পিছু হটছে অবশেষে

অনুসন্দান২৪>> গাজায় ইসরাইলের নৃশংস অভিযানের ৬ মাস পূর্ণ হল রবিবার। সেই দিনই গাজা থেকে কিছু সংখ্যক সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল ইসরাইল। সূত্রের খবর, দক্ষিণ গাজা থেকে সমস্ত সেনা সরিয়ে নেয়া হয়েছে। কেবল একটি মাত্র ব্রিগেড রয়েছে অধিকৃত ভূখণ্ডটির দক্ষিণে।

ছয় মাস ধরে চলতে থাকা এই সংঘর্ষে অন্তত ৩৩ হাজার ১৭৫ জন প্যালেস্তিনীয়র মৃত্যু হয়েছে বলে হামাস সূত্রে খবর। তার মধ্যে অধিকাংশই আমজনতা। ইসরাইলের দাবি, ১২ হাজার হামাস যোদ্ধাকে হত্যা করেছে তাদের ফৌজ। যদিও হামাসের তরফে এই সংখ্যা প্রকাশ করা হয়নি। অন্যদিকে, ২৬০ জন ইসরাইলি সেনার মৃত্যু হয়েছে। ইসরাইলি পণবন্দিদের মধ্যে ৩৪ জনের মৃত্যু হয়েছে বলে সেনা সূত্রে খবর। তার মধ্যে ১২ জনের দেহ ফেরত পাঠিয়েছে হামাস।

লাগাতার মৃত্যু মিছিলের মধ্যেই সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল ইসরাইল। সূত্রের খবর, দক্ষিণ গাজা থেকে সমস্ত সেনা সরিয়ে নেয়া হয়েছে। যদিও সরকারিভাবে ইসরাইলি সেনার তরফে এই বিষয়টি নিয়ে কিছুই জানানো হয়নি।

গত ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে ইসরাইল-হামাসের রক্তক্ষয়ী সংঘর্ষ। ওইদিন সকালে আচমকাই সীমানা পেরিয়ে ইসরাইলে ঢুকে পড়ে হামাসের যোদ্ধারা। অন্তত ১১৭০ জন ইসরাইলির মৃত্যু হয় এই হামলায়। শতাধিক ইসরাইলিকে পণবন্দি করে হামাস। এই ঘটনার পরে হামাসকে নিঃশেষ করতে বিশেষ অভিযান শুরু করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হাজারো বিরোধিতা, নিন্দার ঝড় সত্ত্বেও নিজের অবস্থানে অনড় তিনি।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই দক্ষিণ গাজার রাফা শহরটিতে অভিযান চালাতে আগ্রহী ছিল ইসরাইল। তাদের দাবি, ওইখানেই রয়েছে হামাসের মূল ঘাঁটি। তাই হামাসকে পুরোপুরি শেষ করতে গেলে রাফায় অভিযান করতেই হবে। কিন্তু একাধিকবার আন্তর্জাতিক মহলের তোপের মুখে পড়েছে ইসরাইলের এই পরিকল্পনা।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯