মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
স্কুল বন্ধ ঘোষণা ফিলিপাইনে তীব্র গরমে

স্কুল বন্ধ ঘোষণা ফিলিপাইনে তীব্র গরমে

স্কুল বন্ধ ঘোষণা ফিলিপাইনে তীব্র গরমে
স্কুল বন্ধ ঘোষণা ফিলিপাইনে তীব্র গরমে

অনুসন্ধান২৪>> ফিলিপাইনে তীব্র গরম ও তাপপ্রবাহের কারণে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় শুক্রবার (৫ এপ্রিল) এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে।

ফিলিপাইনে ৪৭ হাজারের বেশি স্কুল আছে। অধিকাংশ স্কুলের ক্লাস রুমে এসি নেই। ফলে এপ্রিলের তীব্র গরমে ক্লাস করতে বসে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তারা আশা করছেন যে আগামী সাত দিনের মধ্যে অধিকাংশ স্কুল ক্লাস কার্যক্রম স্থগিত করবে। তবে আপাতত ক্লাস অনলাইনে চলমান থাকবে।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসার আগপর্যন্ত আপাতত অনলাইনে ক্লাস কার্যক্রম চলবে। বন্ধ হওয়া স্কুলের মধ্যে রাজধানী ম্যানিলার ৩০০ স্কুলও রয়েছে। এই গরমে দেশটির ৩৬ লাখ স্কুলশিক্ষার্থী আক্রান্ত হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সেই নোটিশে বলা হয়েছে, ‘অসহনীয় গরম-তাপপ্রবাহ এড়াতে স্কুলগুলো তাদের নিয়মিত ক্লাস কার্যক্রম স্থগিত রাখতে পারবে। স্কুলগুলোর কর্তৃপক্ষকে সেই এখতিয়ার দেওয়া হলো।’

ফিলিপাইনের রাজধানী ম্যানিলাসহ অধিকাংশ প্রদেশে সপ্তাহ ধরে তাপমাত্রা ৪২ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। ম্যানিলার একটি স্কুলের শিক্ষক মায়েতি পাওলিনো বলেন, ‘শিক্ষার্থীদের অবস্থা দেখে আমার খারাপ লাগে। ক্লাস করাতে দিয়ে দেখি প্রায় সবাই গরমের ক্লান্তিতে নিস্তেজ হয়ে পড়েছে। এমনকি আমার সবচেয়ে চটপটে শিক্ষার্থীও অনেক সময় প্রশ্নের উত্তর দেওয়ার অবস্থায় থাকে না।’

আরও https://anusondhan24.com

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯