রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনুসন্ধান২৪>> চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বড় সংগ্রহের পর এবার ব্যাটিংয়ে কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। ৪৭৬ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছেন দুই অপরাজিত ব্যাটার তাইজুল ইসলাম ও জাকির হাসান। স্পিন দিয়েই তৃতীয় দিনের খেলা শুরু করে লঙ্কানরা। প্রথম ওভারেই আক্রমণে আসেন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা।
কামিন্দু মেন্ডিস সোজাসুজি শট খেললেন, মাটিতে গড়ানো বল ধরেই নন স্ট্রাইকের স্টাম্প ভেঙে দিলেন তাইজুল। আসিথা ফার্নান্ডো তখনও ক্রিজের বাইরে। রানের খাতা না খুলেই আউট আসিথা। শ্রীলঙ্কা অলআউট হলো ৫৩১ রান করে। কামিন্দু ৯২ রানে অপরাজিত ছিলেন। ৫৩১ রানের বিশাল সংগ্রহ হলেও কারও ব্যাটে সেঞ্চুরি হয়নি। ছয় ব্যাটার হাফ সেঞ্চুরি করেছেন। টানা তৃতীয় ইনিংসে পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলা কামিন্দু মেন্ডিসের দুর্ভাগ্য যে অন্য প্রান্তে আর কোনও সঙ্গী ছিল না। সেঞ্চুরি থেকে ৮ রান দূরে ছিলেন তিনি, তখনই অলআউট শ্রীলঙ্কা।
দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৫৩১ রানের পাহাড়ের পর লড়াই করছে বাংলাদেশ। শেষ ঘণ্টার ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে জাকির হাসান ও মাহমুদুল হাসান জয় মিলে ভালো শুরু এনে দিয়েছিলেন। ৪৭ রান যোগ করেন তারা। দুর্ভাগ্য দিনের শেষ ভাগে জয়কে বোল্ড করে সাজঘরে পাঠান লাহিরু কুমারা। ২১ রান করে সাজঘরে ফেরেন তিনি। বাকি সময় আর বিপদ হতে দেননি নাইটওয়াচম্যান হিসেবে নামা তাইজুল ইসলাম।