রবিবার, ২৬ Jul ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
গ্যাসের আগুনে দগ্ধ হয়ে গেলেন, স্বামী-স্ত্রী মারা

গ্যাসের আগুনে দগ্ধ হয়ে গেলেন, স্বামী-স্ত্রী মারা

গ্যাসের আগুনে দগ্ধ হয়ে গেলেন, স্বামী-স্ত্রী মারা
গ্যাসের আগুনে দগ্ধ হয়ে গেলেন, স্বামী-স্ত্রী মারা

অনুসন্ধান২৪>> ঢাকার ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ স্বামী-স্ত্রী মারা গেছেন। ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে থাকা সুফিয়া বেগম (৫০) রাত ৮টায় মারা যান। আর রাত ৩টায় মারা যান স্বামী নুরুল ইসলাম নান্নু মিয়া (৬২)।

ওই আগুনে দগ্ধ তাদের ছেলেমেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন, গণস্বাস্থ সমাজভিত্তিক মেডিকেল কলেজের তৃতীয়বর্ষের শিক্ষার্থী নিশরাত জাহান সাথী ও সাভার মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী আল হাদী সোহাগ।

সুফিয়া বেগমের ভাই আজিজুর রহমান তাদের মৃত্যুর তথ্য সমকালকে নিশ্চিত করেছেন। সোমবার তাদের মরদেহ ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের বাঘাইর গ্রামে দাফন করা হবে।

বুধবার ভোরে ধামরাই পৌরসভার মোকামটোলা মহল্লায় ইতালি প্রবাসী ইব্রাহিম হোসেনের চারতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। সেহরির জন্য রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে লিকেজে জমে থাকা গ্যসের আগুনে দগ্ধ হন তারা। সোহাগের শরীর পুড়ে গেছে ৩৮ ভাগ। আর সাথীর পুড়েছে ১৬ ভাগ।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯