মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন >> মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বরিশাল সদর উপজেলাধীন চন্দ্রমোহন ইউনিয়নে স্বপ্নের ঠিকানা পাচ্ছেন ভূমিহীন ও গৃহহীন ১২ জন অসহায় মানুষ। ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই স্লোগানে সারা দেশে বিভিন্ন খাস জমিতে তাদের জন্য ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। প্রতিটি ঘরে দুটি শয়নকক্ষ, একটি করে বারান্দা, রান্নাঘর ও বাথরুমসহ নানা সুযোগ-সুবিধা রাখা হয়েছে। দেশে কেউ গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর ওই ঘোষণা অনুযায়ী ভূমিহীনদের দুর্যোগ সহনীয় ওই ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। শুক্রবার (২৯ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার ১২ জন অসহায় পরিবারকে ঘর বুঝিয়ে দেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার বলেন, চন্দ্রমোহন ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীন ১২ জন পরিবারকে ঘর বুঝিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, বাকি ঘর নির্মাণাধীন রয়েছে।