মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
৬ বিচারপতির চিঠিতে পাকিস্তানে তোলপার

৬ বিচারপতির চিঠিতে পাকিস্তানে তোলপার

৬ বিচারপতির চিঠিতে পাকিস্তানে তোলপার
৬ বিচারপতির চিঠিতে পাকিস্তানে তোলপার

অনুসন্ধান২৪>> পাকিস্তানের গোয়েন্দা যন্ত্র দ্বারা বিচারিক বিষয়ে হস্তক্ষেপের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) ছয় বিচারপতির করা অভিযোগের তদন্তের জন্য বুধবার বিভিন্ন মহল থেকে আহ্বান জানানো হয়েছে।

এসজেসি সদস্যদের উদ্দেশে চিঠিটি লেখা হয়েছে। এসজেসি সদস্যরা হলেন পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) কাজী ফয়েজ ঈসা, সুপ্রিম কোর্টের বিচারপতি মনসুর আলি শাহ ও মুনিব আখতার, আইএইচসি প্রধান বিচারপতি আমের ফারুক এবং পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম খান। এছাড়াও চিঠিতে প্রশ্ন করা হয়েছে যে, ‘ভীতি প্রদর্শন’ এবং বিচারকদের জবরদস্তি করার পেছনে রাষ্ট্রীয় নীতি রয়েছে কিনা।

মঙ্গলবার, আইএইচসি’র মোট আটজন বিচারপতির মধ্য ছয়জনই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল (এসজেসি) সদস্যদের কাছে একটি চমকপ্রদ চিঠি লিখেছেন। সেখানে তাদের আত্মীয়দের অপহরণ এবং নির্যাতনের পাশাপাশি তাদের বাড়ির ভিতরে গোপন নজরদারির মাধ্যমে বিচারকদের চাপ দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

ছয় বিচারক ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) অপারেটিভদের হস্তক্ষেপের অভিযোগের তদন্তের জন্য সাবেক আইএইচসি বিচারক শওকত আজিজ সিদ্দিকীর দাবিকেও সমর্থন করেছিলেন। সূত্র: ডন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯