বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বন্ধ করে দেওয়া হচ্ছে: মানুষের মুখ

বন্ধ করে দেওয়া হচ্ছে: মানুষের মুখ

বন্ধ করে দেওয়া হচ্ছে: মানুষের মুখ
বন্ধ করে দেওয়া হচ্ছে: মানুষের মুখ

অনুসন্ধান২৪>> জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জিএম কাদের এমপি বলেছেন, এখন সরকারের বিরুদ্ধে কথা বললেই মামলা হয়। কাউকে কথা বলতে দেওয়া হয় না। ধীরে ধীরে মানুষের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে।

মুক্তযুদ্ধের চেতনা নিয়ে সরকার ব্যবসা করছে’ মন্তব্য করে তিনি বলেন, এখন ব্যাংক থেকে হিসাবহীনভাবে টাকা লুট হচ্ছে। সুশাসনের অভাবের কারণে কোনো জবাবদিহিতা নেই। মানুষের কথা শোনার প্রয়োজন সরকারের নেই।

মঙ্গলবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর বনানীতে পার্টির কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‌‘‘যেভাবে আইনকানুন করে বাধা দেওয়া হচ্ছে, তাতে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল টিকবে না’ বলে মন্তব্য করে তিনি বলেন, দেশ একটি ভয়াবহ অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। দেশকে ডুবিয়ে কেউ ভালো থাকতে পারবে না।

সংসদের বিরোধীদলীয় এ নেতা বলেন, ‘আমরা বৈষম্যমুক্ত দেশ চাই, বৈষম্যমুক্ত সমাজ চাই। বৈষম্য করে দেশকে বিভক্ত করা হয়েছে। আর এসবের কারণে একটা সুবিধাবাদী গোষ্ঠী তৈরি হয়েছে। আর সারাদেশে লুটপাটের রাজনীতি হচ্ছে।’

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯