শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
এ মাসে থাকবে ঝড়-বৃষ্টি,

এ মাসে থাকবে ঝড়-বৃষ্টি,

এ মাসে থাকবে ঝড়-বৃষ্টি,
এ মাসে থাকবে ঝড়-বৃষ্টি,

অনুসন্ধান ২৪>> এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি হচ্ছে। বয়ে যাচ্ছে দমকা বাতাস। হয়েছে শিলাবৃষ্টিও। এতে আবহাওয়া কিছুটা শীতল। এখন বোরো ফসল মাঠে। আমগাছে মুকুল থেকে গুঁটি হওয়া শুরু হয়েছে। এসবের জন্য এই বৃষ্টি ইতিবাচক বলে মনে করছেন কৃষিবিদরা।

চলতি মাসে তাপপ্রবাহের সম্ভাবনা কম থাকলেও এপ্রিলে তাপপ্রবাহ হতে পারে বলে জানিয়েছেন বজলুর রশীদ। তিনি বলেন, আগামী মাসের শুরুর দিকে তাপপ্রবাহ হতে পারে। তবে তা তীব্র না-ও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এ সময়ে ঝড় হওয়া স্বাভাবিক। মাসজুড়ে মাঝে মাঝে ঝড়-বৃষ্টি হবে। এতে তাপমাত্রা মোটামুটি সহনীয় থাকবে। আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, এ সময়ে বৃষ্টি হয় পশ্চিমা লঘুচাপের কারণে। পশ্চিমা বাতাসের সঙ্গে থাকে শুকনো এবং ঠান্ডা হাওয়া। এর সঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া দক্ষিণের গরম হাওয়া মিলে মেঘের সৃষ্টি হয়। এতেই বৃষ্টি হয়।

সোমবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯