মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ভয়াবহ যৌন সহিংসতার শিকার হচ্ছে ফিলিস্তিনি নারীরা

ভয়াবহ যৌন সহিংসতার শিকার হচ্ছে ফিলিস্তিনি নারীরা

ভয়াবহ যৌন সহিংসতার শিকার হচ্ছে ফিলিস্তিনি নারীরা
ভয়াবহ যৌন সহিংসতার শিকার হচ্ছে ফিলিস্তিনি নারীরা

অনুসন্ধান২৪>> গাজায় ফিলিস্তিনি নারীরা ভয়াবহ যৌন সহিংসতার শিকার হচ্ছে। কিন্তু এই বিষয়ে তেমন কোনো প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়নি। এর নিন্দা জানিয়েছেন জাতিসঙ্ঘের বিশেষ দুই রিপোর্টার। রোববার (২৪ মার্চ) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নারী ও মেয়েদের প্রতি সহিংসতা সংক্রান্ত জাতিসঙ্ঘের বিশেষ রিপোর্টার রিম আলসালেম তার এক্স বার্তায় লিখেছেন, এটা খুবই জঘন্য একটি ব্যাপার যে ইসরাইলি বাহিনীর ধর্ষণের রিপোর্ট কোনো পরিণতি ছাড়াই বেরিয়ে আসছে।’

প্রবিবেদনে বলা হয়েছে, জাতিসঙ্ঘের বিশেষ দুই রিপোর্টার বলেছেন, গাজায় ফিলিস্তিনি নারীরা ভয়াবহ যৌন সহিংসতার শিকার হচ্ছে। অথচ এই বিষয়টি গণমাধ্যমের কাছে খুবই অবমূল্যায়িত হয়েছে।

তিনি আরো বলেন, ধর্ষণ এবং অন্যান্য ধরণের যৌন সহিংসতা যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ বা গণহত্যার সাথে সাংবিধানিক আইন গঠন করতে পারে! এটা থামাতে হবে।’

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসঙ্ঘের বিশেষ রিপোর্টার ফ্রান্সেসকা আলবানিজ বলেছেন, ‘ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন নির্যাতন চালিয়েছে। এ বিষয়ে আমি কত নামকরা সাংবাদিককে সাক্ষাৎকার দিয়েছি। কিন্তু তারা এ বিষয়ে কোনো নিবন্ধই প্রকাশ করেননি।’

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯