রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বড় ব্যবধানে হার মুমিনুলের লড়াইয়ের পরও

বড় ব্যবধানে হার মুমিনুলের লড়াইয়ের পরও

বড় ব্যবধানে হার মুমিনুলের লড়াইয়ের পরও
বড় ব্যবধানে হার মুমিনুলের লড়াইয়ের পরও

অনুসন্ধান২৪>>সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত লড়াই শেষে টেস্টের ফয়সালাই বড় করে দেখা হচ্ছিল পূর্ণাঙ্গ সিরিজে। দীর্ঘ পরিসরের ক্রিকেটে শিশুতোষ ক্রিকেট খেলে তিন দিন আর দুই সেশনে শ্রীলঙ্কার কাছে প্রথম টেস্টে হেরে বসেছে বাংলাদেশ। মুমিনুল হক ৮৭ রানের ইনিংস খেললেও ব্যবধান খুব একটা কমেনি। সিলেট টেস্টে স্বাগতিকদের আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

সিলেট টেস্টে আগেরদিনই পরাজয়ের ডাক শোনা স্বাগতিকরা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয় ধারাবাহিকভাবে বাজে ব্যাটিংয়ের কারণে। ঠিক যেন প্রথম ইনিংসের ব্যাটিং অনুসরণ করেছে বাংলাদেশ। আগেরবার রান করেছিলেন কেবল তাইজুল ইসলাম, এবার মুমিনুল হক।

প্রথম ইনিংসে ১৮৮ রানে অলআউট হওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসেও গুটিয়ে গেছে দুইশর আগে। ৪৯.২ ওভার ব্যাটিং করে চতুর্থ দিনের চা-বিরতির আগে ১৮২ রানে গুটিয়ে যায়। অন্যপাশে সব উইকেট পড়ে যাওয়ায় সেঞ্চুরির সুযোগ হাতছাড়া হয় মুমিনুলের। বাঁহাতি টপঅর্ডার ব্যাটার ১৪৮ বলে ১২টি চার ও একটি ছয়ে করেন অপরাজিত ৮৭ রান।

শরিফুল ইসলামের সঙ্গ নিয়ে মুমিনুল আরও কিছুটা পথ পাড়ি দেন। কমাতে থাকেন হারের ব্যবধান। খালেদ আহমেদ ও নাহিদ রানা রানের খাতা খোলার আগে ফিরলে তিন অঙ্ক আর ছোঁয়া হয়নি মুমিনুলের।

৫ উইকেটে ৪৭ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা বাংলাদেশ প্রথম সেশনে হারিয়েছে দুটি উইকেট। দিনের শুরুতে দলীয় ৫১ রানে ফিরে যান তাইজুল (৬)। মেহেদী হাসান মিরাজকে নিয়ে লড়াই চালিয়ে যান মুমিনুল। দলীয় একশ পেরিয়ে ৩৩ রানে কাসুন রাজিথার শিকার হন মিরাজ।

দ্বিতীয় ইনিংসে ৫ টাইগার ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। যা ভুগিয়েছে বাংলাদেশকে।

৫১১ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মাহমুদুল হাসান জয় ফিরেছিলেন রানের খাতা খোলার আগেই। অফস্টাম্পের অনেকটা বাইরের বলে কাভার ড্রাইভ করতে গিয়ে স্লিপে ধরা পড়েন।

পরে স্বাগতিক অধিনায়কের ব্যাটে আসে ৬ রান। বাংলাদেশের সংগ্রহ তখন ৯ রান। আরেক ওপেনার জাকির হাসান ফেরেন ১৯ রানের ইনিংস খেলে। শাহাদাত হোসেন দীপু রানের খাতা খুলতে পারেননি। সাদা বলের পর লাল বলেও ভুগছেন লিটন দাস। ক্ল্যাসিক ব্যাটার মেরেছেন গোল্ডেন ডাক। পঞ্চাশের আগে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার কাজে বিধ্বস্ত হওয়ার পথে থাকে বাংলাদেশ।

লঙ্কান পেসার বিশ্ব ফের্নান্দো ৩ উইকেট নেন, দুটি উইকেট নেন লাহিরু কুমারা। তবে দ্বিতীয় ইনিংসে কাজের কাজটি করেন কাসুন রাজিথা, ৫৬ রানে ৫ উইকেট নিয়ে।

দুই ইনিংসেই হতশ্রী ব্যাটিং ছাড়াও বোলিংয়েও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। দুই সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ৪১৮ রানে সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে সফরকারীরা ৯২ রানে লিড পাওয়ায় স্বাগতিকদের লক্ষ্যটা হয়ে যায় হিমালয়ের মতো।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯