সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
‘মহাভারত’ বানাতে চেয়েছিলেন শাহরুখ, কেন ভেস্তে গেল প্ল্যান?

‘মহাভারত’ বানাতে চেয়েছিলেন শাহরুখ, কেন ভেস্তে গেল প্ল্যান?

‘মহাভারত’ বানাতে চেয়েছিলেন শাহরুখ, কেন ভেস্তে গেল প্ল্যান?
‘মহাভারত’ বানাতে চেয়েছিলেন শাহরুখ, কেন ভেস্তে গেল প্ল্যান?

অনুসন্ধান ২৪ >> পদবীর জন্য কম ভুগতে হয়নি শাহরুখ খানকে। একাধিকবার শুনতে হয়েছে ‘দেশদ্রোহী’ খোঁটাও। বলিউডের সেই সুপারস্টারই মেগা বাজেটের ‘মহাভারত’ তৈরি করতে চেয়েছিলেন। তবে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি আজও! কেন, কোন কারণে শাহরুখের ‘মহাভারত’ নিয়ে সিনেমার প্ল্যান ভেস্তে গেল?

বাদশা বলেছিলেন, “মহাভারত অবলম্বনে রাজমৌলীর ‘বাহুবলী’র থেকেও বেশি বাজেটের ছবি তৈরি করতে চেয়েছিলাম। ওটা আমার স্বপ্ন। বছরখানেক হয়ে গেল। তবে সেই প্রজেক্টে এখনও হাত দিতে পারিনি। আমি চাই তৈরি করতে, তবে আমার কাছে সেই বাজেটটা নেই। যদি কেউ যৌথ উদ্যোগে আমার সঙ্গে প্রযোজনা করেন, তবেই সম্ভব। তবে ভারতীয় প্রযোজক চাই না। আন্তর্জাতিক কোনও প্রযোজনা সংস্থার সঙ্গে জোট বেধেই মহাভারতকে বড় পরিসরে পর্দায় নিয়ে আসতে চাই। কারণ, ভারতীয় প্রযোজক এবং ভারতীয় সিনেমার মার্কেট খুবই সীমিত। এই প্রজেক্ট হলে আন্তর্জাতিক ময়দানের জন্য তৈরি হওয়া উচিত। তাই বিদেশের কোনও প্রযোজনা সংস্থাকে চাই পাশে।”

‘বাহুবলী’র চেয়েও বড় পরিসরে মহাভারত তৈরি করার ইচ্ছে ছিল কিং খানের। তিনি বলিউড সাম্রাজ্যের বাদশা। বিগত তিন দশকের ফিল্মি কেরিয়ার তিল তিল করে গড়ে তুলেছেন। আটান্ন বছর বয়সেও পর্দায় দাপিয়ে ম্যাজিক দেখাচ্ছেন। অভিনয়, বিজ্ঞাপন, প্রযোজনা সবক্ষেত্রেই সফল শাহরুখ। যখন যেটা করেন, সেখানে নিজেকে পুরো উজাড় করে দেন। বছর খানেক আগে, এক সাক্ষাৎকালে শাহরুখ ফাঁস করেছিলেন কেন তার মহাভারত নিয়ে সিনেমা বানানো হল না?

২০১৭ সালের এক সাক্ষাৎকারে একথা জানান বাদশা। শাহরুখের আগে আমির খানও মহাভারত নিয়ে ছবি বানানোর ইচ্ছেপ্রকাশ করেছিলেন। বলছিলেন, এটা নাকি তারও স্বপ্নের প্রজেক্ট। তবে পরবর্তীতে এই বিষয়ে আর কোনও কথাই বলেননি ‘মিস্টার পারফেকশনিস্ট’।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯