মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পাকিস্তানের মানুষ ভারতের থেকেও বেশি সুখী

পাকিস্তানের মানুষ ভারতের থেকেও বেশি সুখী

পাকিস্তানের মানুষ ভারতের থেকেও বেশি সুখী
পাকিস্তানের মানুষ ভারতের থেকেও বেশি সুখী

অনুসন্ধান ২৪ >> সুখের নিরিখে বিশ্বে ১৪৩টি দেশের তালিকায় ১২৮তম স্থানে রয়েছে ভারত। জাতিসংঘের রিপোর্ট বলছে, ভারতের চেয়ে অনেক বেশি সুখী পাকিস্তানের মানুষ! তালিকায় পাকিস্তান রয়েছে ১০৮-এ। তালিকার শীর্ষে যথারীতি ফিনল্যান্ড। এই নিয়ে টানা সপ্তম বার তালিকার এক নম্বরে নিজেদের স্থান ধরে রাখল তারা। এদিকে ভারতের গতবারের অবস্থান ছিল ১৩৬ নম্বরে। দশ ধাপ উঠে এল নয়াদিল্লি।

কীভাবে মাপা হয় ‘সুখ’? জিডিপি, সামাজিক সমর্থন, ব্যক্তিগত স্বাধীনতা ও দুর্নীতির হারের নিরিখে ১৫৬টি দেশের মধ্যে সমীক্ষা চালান গবেষকরা। তার পর নির্বাচিত হয় সুখীতম দেশ। গবেষকরা জানিয়েছেন, যে দেশের মানুষজন কখনও একাকী অনুভব করেন না, সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নেন, একে অপরকে বিশ্বাস করেন, সেই দেশই সুখীতম দেশ হিসেব নির্বাচিত হয়। এছাড়া রয়েছে সামাজিক বৈষম্য হ্রাসের চেষ্টাও।

এক দশকের বেশি সময় ধরে এই তালিকা প্রকাশ করছে জাতিসংঘ। সুখী দেশগুলির তালিকায় প্রথম পাঁচে রয়েছে ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ও ইসরাইল। প্রথম কুড়িতে নেই আমেরিকা ও জার্মানি। এবারই প্রথম তারা এতটা নিচে নেমে গেল। আমেরিকা রয়েছে ২৩ নম্বরে। জার্মানি ২৪-এ। ব্রিটেন রয়েছে ২০ নম্বরে।

এদিকে ভারতের প্রতিবেশীদের মধ্যে নেপাল রয়েছে ৯৩ নম্বরে। অন্যদিকে ভারতের থেকে নিচে রয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। তাদের স্থান যথাক্রমে ১২৮ ও ১২৯ নম্বরে। তালিকার একেবারে শেষে তালিবানের আফগানিস্তান। তারা রয়েছে ১৪৩ নম্বরে। আফগানিস্তান ছাড়াও চূড়ান্ত অবনতি হয়েছে লেবানন ও জর্ডনের অবস্থানে। একই সঙ্গে পূর্ব ইউরোপের দেশগুলো, যথা সার্বিয়া, বুলগেরিয়া ও লাটভিয়া উঠে এসেছে উপর দিকে।

 

ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের এক গবেষক জেনিফার ডি পাওলা সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, প্রকৃতির সঙ্গে ফিনল্যান্ডের মানুষদের নিবিড় যোগাযোগ ও কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ‘স্বাস্থ্যকর ভারসাম্য’ই তাদের জীবনের সন্তুষ্টির সবচেয়ে বড় কারণ। এবং তিনি এও বলছেন, আমেরিকায় যেমন সাফল্যকে প্রায়শই আর্থিক লাভের সঙ্গে এক করে দেখা হয়, ফিনল্যান্ড তা করে না। আর তাই তারা এত সুখী।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯