শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জেলায় শ্রেষ্ঠ থানা মেহেন্দিগঞ্জ।

জেলায় শ্রেষ্ঠ থানা মেহেন্দিগঞ্জ।

জেলায় শ্রেষ্ঠ থানা মেহেন্দিগঞ্জ।
জেলায় শ্রেষ্ঠ থানা মেহেন্দিগঞ্জ।

ফয়সাল মেহেন্দিগঞ্জ >> শ্রেষ্ঠত্ব নিশ্চয়ই আনন্দের, শুকরিয়া আদায় করছি মহান রবের কাছে। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সকল সহকর্মীর নিকট। এভাবেই কথা গুলো বলছেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক।

জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় জেলা পুলিশ সুপার’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় জেলার সকল থানার কার্যক্রম সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনায় মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলায় প্রথম স্থান অর্জন করেছে।

প্রতিমাসেই জেলার মধ্যে সামগ্রিক কাজের উপর ভিত্তি করে শ্রেষ্ঠত্বের লড়াই করতে হয় জিততে এবং সুনাম অক্ষুণ্ণ রাখতে। কিন্তু তারই ধারাবাহিকতায় এবারও শ্রেষ্ঠত্বের লড়াই ও কার্যক্রমের দিক থেকে এগিয়ে রাখলেন মেহেন্দিগঞ্জ থানাকে ও এগিয়ে থাকলেন অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক নিজেও।

জেলার ১০টি থানার মধ্যে মেহেন্দিগঞ্জ থানাকে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে বেশ কয়েকটি ক্যাটাগরির উপর ভিত্তি করে। মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, মাদক নির্মূলে অবিরাম কাজ করে যাওয়া, নানান জায়গা থেকে তথ্যের উপর ভিত্তি করে অভিযান পরিচালনা ও প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া এবং বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে মাদক নির্মূলে কাজ করা, ওয়ারেন্ট ভূক্ত আসামী আটক করা, ডাকাতি প্রস্তুতির আসামি গ্রেফতার ও সামগ্রিক পারফর্মেন্সের ভিত্তিতে মূল্যায়ণ করা হয়।

শ্রেষ্ঠত্ব অর্জন নিয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক বলেন, এ সাফল্য পুরো মেহেন্দিগঞ্জ বাসীর, এ সাফল্য আমার সকল সহকর্মীদের, সবার ঐকান্তিক আন্তরিকতা, ভালোবাসা ও প্রচেষ্টার ফলে এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। এছাড়াও আগামী দিনে এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে মেহেন্দিগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি করতে নিরলসভাবে কাজ করে যাবে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। এবং ভবিষ্যতে যেকোন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯