মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বাইডেনের মানুষ মানসিকভাবে অক্ষমপাগল ও

বাইডেনের মানুষ মানসিকভাবে অক্ষমপাগল ও

বাইডেনের মানুষ মানসিকভাবে অক্ষমপাগল ও
বাইডেনের মানুষ মানসিকভাবে অক্ষমপাগল ও

অনুসন্ধান ২৪>> মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে মানসিকভাবে অক্ষম একজন পাগল মানুষ এবং যুক্তরাষ্ট্রের কলঙ্ক বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র দিমিত্রি মেদভেদেভ।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টের ১৯৪১ সালের এক বক্তৃতার প্রসঙ্গ টেনে বাইডেন তার স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণ শুরু করেন। সেই বক্তৃতায় রুজভেল্ট বলেছিলেন, সোভিয়েত ইউনিয়ন ইতিহাসের এক নজিরবিহীন মোড়ের মুখোমুখি হয়েছে।

শুক্রবার এক্সে (সাবেক টুইটার) বাইডেনকে এমন কটাক্ষ করে মেদভেদেভ লেখেন, “বাইডেনের অধিকার নেই ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের সঙ্গে নিজেকে তুলনা করার।”

বাইডেন রুশ প্রেসিডেন্ট পুতিনকে ‘পাগলা কুত্তার বাচ্চা’ বলে মন্তব্য করার মাত্র দুই সপ্তাহ পরে বৃহস্পতিবারের এই ভাষণে বলেন, ইউক্রেইনের বিষয়ে তিনি পুতিনের জন্য একটি বার্তা দিতে চান। আর তা হল, “আমরা সরে যাব না।”

এক্স-এ তিনি লিখেছেন, “যদিও রুজভেল্ট হুইলচেয়ারে বসা একজন দুর্বল মানুষ ছিলেন, কিন্তু তিনি আমেরিকাকে মন্দা থেকে বের করে এনেছিলেন। অন্যদিকে, বাইডেন একজন পাগল ও মানসিকভাবে অক্ষম মানুষ, যিনি মানবতাকে নরকে টেনে নিয়ে যেতে মনস্থির করেছেন।

স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বাইডেনের এমন কথার প্রতিক্রিয়াতেই তার তীব্র সমালোচনা করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও পুতিন-মিত্র দিমিত্রি মেদভেদেভ।

“রুজভেল্ট শান্তির জন্য লড়াই করেছিলেন। পক্ষান্তরে, বাইডেন সক্রিয়ভাবে ক্রমাগতই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর চেষ্টা করছেন। রুজভেল্ট ফ্যাসিবাদীদের বিরুদ্ধে লড়াই করছিলেন। আর বাইডেন তাদের হয়ে লড়াই করছেন। তিনি যুক্তরাষ্ট্রের কলঙ্ক।”

মেদভেদেভ ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট থাকাকালে নিজেকে একজন উদার আধুনিকতাবাদী হিসাবে তুলে ধরেছিলেন। আর এখন তিনি নিজেকে পশ্চিমা-বিরোধী হিসাবে তুলে ধরছেন।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯