মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নারী দিবসের মহিলাদলের শোভাযাত্রা

নারী দিবসের মহিলাদলের শোভাযাত্রা

নারী দিবসের মহিলাদলের শোভাযাত্রা
নারী দিবসের মহিলাদলের শোভাযাত্রা

অনুসন্ধান ২৪>> নারী দিবস উপলক্ষে অন্যান্য বছরের মতো এবারও জাতীয়তাবাদী মহিলাদলের পক্ষ থেকে শোভাযাত্রা শুরু করা হয়েছিল। কিন্তু শান্তিপূর্ণ এই শোভাযাত্রায় বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। নেতৃবৃন্দের অভিযোগ, পুলিশের বাধার কারণে তারা শেষ পর্যন্ত শোভাযাত্রাটি বাতিল করতে বাধ্য হয়েছেন।

নেতাকর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পূর্বঘোষিত কর্মসূচি ছিল বিএনপির। সকাল থেকেই সেখানে বিএনপির নারী নেত্রীরা জড়ো হন। সেখানে আগে থেকেই পুলিশের বিপুল সদস্য মোতায়েন করা হয়। নির্ধারিত সময়ে শোভাযাত্রা বের হলে কোনোভাবেই এগোতে দেওয়া হয়নি।

শুক্রবার (৮ মার্চ) সকাল ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেন বিএনপি মহিলাদলের নেতাকর্মীরা।

জানা গেছে, একপর্যায়ে মুখোমুখি অবস্থান নেয় পুলিশ। পরে বাধ্য হয়ে শান্তিপূর্ণ কর্মসূচি বাতিল করেন বিএনপির নারী নেত্রীরা। এ বিষয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, আমরা স্বাধীন গণতান্ত্রিক দেশে বাস করি। প্রতিটি মানুষ ও সংগঠনের দিবস পালনের অধিকার আছে।

কিন্তু স্বৈরাচারী সরকারের পুলিশ বাহিনী আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে। এতে নেতাকর্মীর নিরাপত্তার কথা ভেবে আমরা বাধ্য হয়ে কর্মসূচি থেকে সরে আসি। তবে পুলিশের এই আচরণ আমাদের স্বাধীনতাকে হরণ করেছে।
অবশ্য বাধা দেওয়ার বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯