শুক্রবার, ২৪ Jul ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
চিরনিদ্রায় শায়িত হলেন মেহেন্দিগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মাহেব হোসেন সরদার।

চিরনিদ্রায় শায়িত হলেন মেহেন্দিগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মাহেব হোসেন সরদার।

চিরনিদ্রায় শায়িত হলেন মেহেন্দিগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মাহেব হোসেন সরদার।
চিরনিদ্রায় শায়িত হলেন মেহেন্দিগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মাহেব হোসেন সরদার।

ফয়সাল হাওলাদার,মেহেন্দিগঞ্জ >> চিরনিদ্রায় শায়িত হলেন বরিশাল জেলাধীন মেহেন্দিগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি, মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মাহেব হোসেন সরদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

গত কাল ৩রা মার্চ রোজ রবিবার দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে দুই দুই মেয়ে এবং এক ছেলে রেখে যান তিনি।
জীবদ্দশায় মাহেব হোসেন সরদার ছিলেন নিতান্তই ভাল মনের অধিকারী। স্থানীয়রা মাহেব সম্পর্কে বলেন, দীর্ঘদিন তিনি মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি থাকাকালীন সময়ে এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন সময়ে তিনি বিভিন্ন মানুষকে সেবা প্রদান করেছেন। কখনোই তার মাধ্যমে বিরোধী দলীয় কোন নেতাকর্মী কিংবা স্থানীয় জনতা হয়রানির শিকার হয়নি। সামাজিক বন্ধন কে আবদ্ধ রাখতে মাহেব হোসেন সরদারের ভূমিকা ছিল অতুলনীয়। দল মত নির্বিশেষে তিনি সকলের সাথে দেখা হলেই শুভেচ্ছা বিনিময় করতেন। পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি দীর্ঘদিন। এছাড়াও তিনি বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দায়িত্ব পালন করেন।

আজ ৪ঠা মার্চ রোজ সোমবার জহুর নামাজ শেষে মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরে বালুর মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজের পূর্বে মরহুম মাহেব হোসেন সরদার কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদানের মাধ্যমে সম্মান জানানো হয়। মেন্দিগঞ্জের সহকারী কমিশনার ভূমি জনাব তানভীর আহমেদ এর নেতৃত্বে মেহেন্দিগঞ্জের অফিসার ইনচার্জ ইয়াসিনুল হক তার সঙ্গেও ফোর্স নিয়ে এই গার্ড অফ অনার প্রদান করেন। জানাযায় হাজার হাজার মানুষের ঢল দেখা গেছে।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯