বুধবার, ২৯ Jul ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
শাহবাজ দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলেন পাকিস্তানের

শাহবাজ দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলেন পাকিস্তানের

শাহবাজ দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলেন পাকিস্তানের
শাহবাজ দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলেন পাকিস্তানের

অনুসন্ধান২৪>> টানা দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন শাহবাজ শরিফ। রোববার (৩ মার্চ) জাতীয় পরিষদে সদস্যদের ভোটাভুটিতে দেশটির ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন এই পিএমএল-এন নেতা। ভোটের লড়াইয়ে তিনি হারিয়েছেন ইমরান খানের সমর্থক পিটিআই নেতা ওমর আইয়ুব খানকে। খবর জিও নিউজের।

কারণ প্রধানমন্ত্রী নির্বাচনে নিজের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) পাশাপাশি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি), পাকিস্তান মুসলিম লীগ-কায়েদ (পিএমএল-কিউ), বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি), পাকিস্তান মুসলিম লীগ-জিয়া (পিএমএল-জেড), ইস্তেহকাম-ই-পাকিস্তান (আইপিপি) এবং ন্যাশনাল পার্টির (এনপি) সমর্থন নিশ্চিত ছিল শাহবাজের। এই সাত দলের জোটে মোট আসন সংখ্যা ২০৫টি।

অবশেষে জোট সরকার গঠনে শাহবাজ-বিলওয়ালদের ঐকমত্য জোট সরকারে শাহবাজই প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট জারদারি
শাহবাজের উচিত ইমরান খানকে ধন্যবাদ দেওয়া: বিলাওয়াল ভুট্টো তবে, ভোটাভুটির আগেই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল, নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজই হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী।

এদিন বাংলাদেশ সময় দুপুর ১২টায় পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সদস্যরা পৌঁছাতে দেরি হওয়ায় তাতে কিছুটা বিলম্ব হয়।

এর আগে, জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক উভয় প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করেন। প্রধানমন্ত্রী পদে জয়ী হতে হলে ৩৩৬ আসনের বিধানসভায় যে কোনো প্রার্থীকে অন্তত ১৬৯টি ভোট পেতে হতো।

ইমরান খানের চিঠিকে পাত্তা দিলো না আইএমএফ প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ চায় পিটিআই ইমরানপন্থি স্বতন্ত্র প্রার্থীরা যাচ্ছেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, জাতীয় পরিষদে ২০১ ভোট পেয়ে ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ। তার প্রতিদ্বন্দ্বী পিটিআই নেতা ওমর আইয়ুব পেয়েছেন ৯২ ভোট।

ভোটাভুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় পরিষদ থেকে বেরিয়ে যান জমিয়তে উলেমা-ই-ইসলাম-ফজলের (জেইউআই-এফ) সদস্যরা। তারা আগেই প্রধানমন্ত্রী নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছিলেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯