মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাণিজ্য প্রতিমন্ত্রী জানালেন কাল থেকে ১৬৩ টাকায় মিলবে ভোজ্যতেল:

বাণিজ্য প্রতিমন্ত্রী জানালেন কাল থেকে ১৬৩ টাকায় মিলবে ভোজ্যতেল:

বাণিজ্য প্রতিমন্ত্রী জানালেন কাল থেকে ১৬৩ টাকায় মিলবে ভোজ্যতেল:
বাণিজ্য প্রতিমন্ত্রী জানালেন কাল থেকে ১৬৩ টাকায় মিলবে ভোজ্যতেল:

অনুসন্ধান২৪>> কাল থেকেই সরকার নির্ধারিত দামে ভোজ্যতেল পাবেন ভোক্তারা। দুই একদিনের মধ্যে ঠিক করে দেয়া হবে খেজুরের দামও। শনিবার (২ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

ইতোমধ্যে মিলগুলোতে তেলের মূল্য তদারকিতে মন্ত্রণালয়ের টিম যাচ্ছে বলে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আগামীকাল (৩ মার্চ) থেকেই সরকার নির্ধারিত ১৬৩ টাকা লিটার দামে খুচরা পর্যায়ে ভোজ্যতেল পাওয়া যাবে। এছাড়া রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের দাম ভোক্তার নাগালে রাখতে বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলেও যোগ করেন তিনি।

এছাড়াও, চলতি সপ্তাহে ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির কথাও জানান প্রতিমন্ত্রী। বলেন, এর ফলে বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে থাকবে।

রমজানে বেশি দরকার হয় এমন ৪টি (চাল, ভোজ্য তেল, চিনি ও খেজুর) পণ্যের শুল্ক কমিয়েছে সরকার। কিন্তু, বাজারে সেই পণ্যগুলোর মূল্যে তেমন কোনো প্রভাব পড়েনি। উল্টো দাম বেড়েছে অনেক পণ্যের। সয়াবিনের দাম কমিয়ে প্রতি লিটার ১৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে আগেই। তবে, সেটিও এখন পর্যন্ত কার্যকর হয়নি।

প্রতিমন্ত্রী জানান, দু’একদিনের মধ্যে দাম নির্ধারণ করে দেয়া হবে খেজুরেরও। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলেই নেয়া হবে ব্যবস্থা।

আরও পড়ুন 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯