শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে যা বললেন তামিম

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে যা বললেন তামিম

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে যা বললেন তামিম
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে যা বললেন তামিম

অনসন্ধান২৪>> সামর্থ্য নিয়ে নতুন করে বলার কিছুই নেই। তামিম ইকবাল কী পারেন- তা শুধু বাংলাদেশ নয়, পুরো ক্রিকেটবিশ্বই জানে। মাঝে খানিক ম্রিয়মান মনে হলেও এবারের বিপিএলে তামিম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে, তিনি আসলে ফুরিয়ে যাননি। তার ব্যাট এখনো আগের মতোই সচল। রান করার ক্ষমতা কমেনি একটুও। তার প্রমাণ, ৪৯২ রান করে এবারের বিপিএলে টপ স্কোরার হওয়া এবং নেতৃত্ব দিয়ে ফরচুন বরিশালকে প্রথমবার শিরোপা উপহার দিয়ে টুর্নামেন্ট সেরা পারফরমার হওয়া। মধ্য তিরিশে দাঁড়িয়ে বিপিএলের মতো আসরে নিজেকে যতটা মেলে ধরা সম্ভব, তামিম তার সবই করে দেখিয়েছেন।

আজ শুক্রবার রাতে বিপিএল জেতার পর প্রেস কনফারেন্সে এসেও সেই প্রশ্নের মুখোমুখি হলেন বরিশাল ক্যাপ্টেন। সাজানো গোছানো জবাবের শুরুতে তামিম জানিয়ে দিলেন, তার সঙ্গে নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কথা হয়নি।

তামিম বলেন, ‘না, আমার সঙ্গে তার কোনো কথাবার্তা হয় নাই। আমার সঙ্গে জালাল ভাইয়ের কথা হয়েছে। আমি কথা বলার জন্য এভেইলেবল ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত বসা হয়নি। কিন্তু আমাদের যোগাযোগ আছে। আমি আগামীকাল সকালে আবার দেশের বাইরে চলে যাচ্ছি। আশা করি আসার পর আবার আমরা বসবো।’

অনেকের ধারনা, বিপিএলের এমন উজ্জ্বল পারফরম্যান্স ও স্মরনীয় সাফল্যে তামিমের জাতীয় দলে ফেরার সম্ভাবনাও উজ্জ্বল হলো।

তামিম নিজে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার নিয়ে কি ভাবছেন? নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে কোনো কথাবার্তা হয়েছে কি? এমন কৌতুহলি প্রশ্ন এখন ভক্ত ও সমর্থকদের মুখে মুখে।

এ বিষয়ে তামিম বলেন, ‘একটা জিনিস পরিষ্কারভাবেই আপনাদের বলতে চাই। আমার জন্য ফিরে আসার জন্য অনেক কিছু ঠিক হতে হবে। নয়তো শুধু এসে খেলার কোনো পয়েন্ট নাই। কারণ, আমি ক্যারিয়ারের এমন স্টেজে আছি, হয়তো দুই বছর খেলবো। ওই কথাগুলো উনাদের সঙ্গে বলতে হবে।’

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা প্রসঙ্গে তামিমের কথার সারমর্ম হলো- তিনি চাইলেই জাতীয় দলে ফিরতে পারবেন না। কারণ, তিনি কিছু শর্ত আরোপ করেছেন বা করবেন। সেগুলো পূরণ হলেই কেবল তাকে আবার জাতীয় দলে দেখা যাবে।

‘এখনও যেহেতু উনাদের (বোর্ড সভাপতি সহ শীর্ষ কর্তাদের) সঙ্গে ফাইনাল কথা হয়নি। এই সংবাদ সম্মেলনে এসে কিছু বলে দেওয়া উপযুক্ত না। ওটা বলাটা উচিত হবে না।’-যোগ করেন তামিম।

সংবাদ সম্মেলনের শেষদিকে তামিম বলেন, ‘আমি যেটা বললাম এটা খুবই আনফেয়ার হবে আগাম মন্তব্য করা। আমি যতক্ষণ উনাদের (বোর্ড কর্মকর্তাদের ) সঙ্গে কথা না বলে থাকি। আমি আপনাদের একটা কথা বলেছি যে, আমার ফেরার জন্য অনেক কিছু ঠিক করতে হবে।’

তামিমের কথার সারমর্ম পরিষ্কার। তার ফেরাকে ত্বরান্বিত করতে হলে অনেক কিছু ঠিক হতে হবে। তবেই তিনি ফিরে আসবেন, না হয় তিনি ফিরবেন না।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯