সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু

অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু

অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু
অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু

অনুসন্ধান২৪>> গাজীপুরে অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ মার্চ) দিবাগত রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতেরা হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পূর্ব বালিঘাটা গ্রামের হেলাল উদ্দিন (৪২) ও দিনাজপুর জেলার বিরামপুর থানার ঘরের পাড় শিমুতলী গ্রামের কাদেরুল (২৮)।

স্থানীয়দের বরাতে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে অতিরিক্ত মদ পান করলে অসুস্থ হয়ে পড়েন হেলাল উদ্দিন ও কাদেরুল। রাতেই তাদের চিকিৎসার জন্য জেলার মির্জাপুর থানার কুমুদিনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে দুজনকেই মৃত ঘোষণা করেন।

হাসপাতালের ডিজিএম (অপারেশন) অনিমেষ ভৌমিক লিটন বলেন, আমি বিষয়টি জেনেছি। দুইজনই ব্রড ডেড ছিল। তারা হাসপাতালে আনার পথে রাস্তাতেই মারা গিয়েছিল। দুইজনকে জরুরী বিভাগে নিয়ে এলে ভালো করে পর্যবেক্ষণ করা হয়। পরে তাদের মৃত ঘোষণা করা হয়েছে।

এদের মধ্যে হেলাল পেশায় একজন কসাই ও কাদেরুল স্থানীয় একটি বেকারির শ্রমিক হিসেবে কাজ করতেন। তারা দুজনেই হরিণহাটি গ্রামের দুলাল উদ্দিন সরকারের বাড়িতে ভাড়া থাকতেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, অতিরিক্ত মদপান করার ফলে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এদিকে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন শেষ হলে মরদেহের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯