শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
লড়াইয়ের পুঁজি কুমিল্লার

লড়াইয়ের পুঁজি কুমিল্লার

লড়াইয়ের পুঁজি কুমিল্লার
লড়াইয়ের পুঁজি কুমিল্লার

অনুসন্ধান২৪>> কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শুরুতে যে চাপে ফেলেছিল ফরচুন বরিশাল, তাতে অল্প রানেই গুটিয়ে যাওয়ার শঙ্কা দেখা দেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। চাপ সামলে মাহিদুল ইসলাম অঙ্কন দলকে টেনে তুলেন। এরপর আন্দ্রে রাসেলের ক্যামিওতে লড়াইয়ের পুঁজি পায় লিটন কুমার দাসের দল।

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় কুমিল্লা। কাইল মেয়ার্সের তৃতীয় বলে সুনীল নারিনের ক্যাচ ছেড়ে দিলেও পঞ্চম বলে আর সুযোগ হাতছাড়া করেননি ওবেদ ম্যাককয়। শর্ট ফাইন লেগে দারুণ ক্যাচ নেন ক্যারিবিয়ান পেসার। পরের ওভারে সাইফউদ্দিনকে পিটিয়ে ১৪ রান তোলে তাওহীদ হৃদয়-লিটন দাস জুটি।

শুক্রবার (১ মার্চ) নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান করেছে কুমিল্লা। ১৪ বলে রাসেল করেন ২৮ রান। যদিও শেষদিকে বেশ কয়েকটি ডট খেলেন তিনি। ২৩ বলে ২০ রান করে তাকে সঙ্গ দেন জাকের আলি।

হৃদয় বিদায় নেন চতুর্থ ওভারে। জেমস ফুলারের বলে ডিপ থার্ডম্যান অঞ্চলে তার ক্যাচ নেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১০ বলে ১৫ রান করেন কুমিল্লার এ ব্যাটার। মারতে থাকা লিটন দাস ফুলারের বলে নান্দনিকভাবে কাট করলেও বল সীমানা ছাড়া হয়নি। তা লুফে নেন রিয়াদ। ১২ বলে ১৬ রান করেন কুমিল্লা দলপতি।

ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা জনসন চার্লস এদিনও রান পাননি। শম্বুকগতির ইনিংসে ১৭ বলে ১৫ রান করে ম্যাককয়ের ওভারে আউট হন তিনি। এরপর মঈন আলিকে নিয়ে ইনিংস ধরে রাখায় মনযোগী হন মাহিদুল ইসলাম অঙ্কন। মঈন মাত্র ৩ রান করে রানআউট হন মেহেদী হাসান মিরাজের দারুণ এক থ্রোতে।

পাঁচ উইকেট চলে যাওয়ার পর জাকের আলিকে নিয়ে কুমিল্লার সংগ্রহ একশ পার করেন মাহিদুল। বিপদের সময় হাল ধরেও তিনি আউট হন খুবই বাজেভাবে। সাইফউদ্দিনের অফ স্টাম্পের বাইরের বল লেগে খেলতে গিয়ে উইকেট উড়ে যায় তার। ৩৫ বলে ৩৮ রান করেন মাহিদুল। রাসেলের ইনিংসে ছিল ৪টি ছয়ের মার।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯