সোমবার, ০৮ Jun ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
সাকিবদের বিদায়ের পর তামিমের স্ত্রী আয়েশার স্ট্যাটাস

সাকিবদের বিদায়ের পর তামিমের স্ত্রী আয়েশার স্ট্যাটাস

সাকিবদের বিদায়ের পর তামিমের স্ত্রী আয়েশার স্ট্যাটাস
সাকিবদের বিদায়ের পর তামিমের স্ত্রী আয়েশার স্ট্যাটাস

অনুসন্ধান২৪>> বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। তামিম-সাকিব দ্বৈরথে শেষ হাসি হেসেছেন চট্টলা এক্সপ্রেস।

নানান নাটকীয়তায় গেল বছর কেটেছে তামিমের। হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর ২৪ ঘণ্টা ব্যবধানে ফের ২২ গজে ফেরার সিদ্ধান্ত, সাকিব-তামিম দ্বন্দ্ব ইস্যুতে বিশ্বকাপে না খেলা, রহস্যময় ইনজুরি; সব মিলিয়ে টক অব দ্য কান্ট্রিতে ছিলেন তামিম। বিপিএল দিয়ে মাঠে ফিরেই দ্যুতি ছড়াচ্ছেন ড্যাশিং এই ওপেনার।

এদিকে চলতি বিপিএলে ফাইনাল খেলবেন, এমন বিশ্বাস আগেই ছিল তামিমের। বরিশালের ফাইনাল নিশ্চিতের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটাই জানালেন তামিমপত্নী আয়েশা সিদ্দিকা ইকবাল।

ফাইনালে ওঠার পর তামিমের স্ত্রীর দাবি, আগেই দলকে ফাইনালে তোলার প্রতিজ্ঞা নিয়েছিলেন তামিম।

এদিকে রংপুরের বিপক্ষে জয়ের পর তামিম নিজেও নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন। দলের উদযাপনের ছবি দিয়ে ক্যাপশনে তামিম লিখেছেন, ‘মনুরা কেমন আছো?’

সাকিবের রংপুরকে কাঁদিয়ে ফাইনালে তামিমের বরিশাল ফেসবুক স্ট্যাটাসে আয়েশার ভাষ্য, তামিম ইকবাল, টুর্নামেন্ট শুরুর আগেই তুমি বলেছিলে, ‘আমরা ফাইনালে খেলব!’ তুমি কথা রেখেছো। দারুণ দলগত প্রচেষ্টা। আলহামদুলিল্লাহ।

বিপিএলের ফাইনালে আগামী ১ মার্চ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে মিনি জাতীয় দল খ্যাত বরিশাল।

এর আগে, ২০২১ সালের বিপিএল ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। যেখানে কুমিল্লা শেষ হাসি হেসেছিল।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯