বুধবার, ২৯ Jul ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
সেতু থেকে বাস পড়ে নিহত ৩১ জন

সেতু থেকে বাস পড়ে নিহত ৩১ জন

সেতু থেকে বাস পড়ে নিহত ৩১ জন
সেতু থেকে বাস পড়ে নিহত ৩১ জন

অনুসন্ধান২৪>> পশ্চিম আফ্রিকার দেশ মালির এক সেতু পার হওয়ার সময়ে নদীতে পড়ে নিহত হয়েছেন ৩১ জন, আহত হয়েছেন আরও ১০ জন। মঙ্গলবার বিকেলে প্রতিবেশী দেশ বুরকিনা ফাসো যাওয়ার সময়ে বাগো নদীর সেতু পার হতে গিয়ে এ ঘটনা ঘটে। খবর এএফপি’র

বিবিসি জানায়, হতাহতদের মধ্যে মালি ছাড়াও পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশের নাগরিক রয়েছেন।

এক বিবৃতিতে মালির যোগাযোগ মন্ত্রণালয় জানায়, মালির কেনেইবা কমিউন থেকে বুরকিনা ফাসো যাবার সময়ে একটি বাস উল্টে সেতু থেকে পড়ে যায়। চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে এ ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

মালিতে প্রধান প্রধান অনেক সড়কের অবস্থা বেহাল। লক্কর-ঝক্কর যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন করা হয়। দুর্নীতিতে ভরা দুর্বল পরিবহন ব্যবস্থার কারণে দেশটিতে সড়ক দুর্ঘটনা ঘটে অহরহই। এ মাসের শুরুর দিকে বাস-ট্রাক সংঘর্ষে ১৫ জন নিহত হন এবং ৪৬ জন আহত হন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯