শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শামীম যা বললেন অবিশ্বাস্য ইনিংসের পর

শামীম যা বললেন অবিশ্বাস্য ইনিংসের পর

শামীম যা বললেন অবিশ্বাস্য ইনিংসের পর
শামীম যা বললেন অবিশ্বাস্য ইনিংসের পর

অনুসন্ধান২৪>> রংপুর রাইডার্সের রান তখন ১৪.২ ওভারে ৭৬, ৬ উইকেট নেই। শামীম হোসেন ক্রিজে আসেন তখন। তিনি ব্যাটিংয়ে নামার দুই বল পরেই আউট রংপুরের সর্বশেষ স্বীকৃত ব্যাটসম্যান নুরুল হাসান। সেখান থেকে আবু হায়দারকে নিয়ে শামীম গড়লেন ৩১ বলে ৭২ রানের অবিশ্বাস্য এক জুটি।

ইনিংসের ফাঁকে নিজের অবিশ্বাস্য ইনিংস নিয়ে শামীম বলছিলেন, ‘আসলে আমার নিজের ওপর বিশ্বাস ছিল, আমি যদি ফিনিশিং করতে পারি, তাহলে দলের জন্য ভালো কিছু দিতে পারব।’ উইকেটের চারপাশে মারা অবিশ্বাস্য শট নিয়ে তিনি যোগ করেন, ‘আসলে এগুলো আমার তৎক্ষনাৎ সিদ্ধান্ত। এগুলো আমি ভালো খেলি। চেষ্টা করেছি, সফল হয়েছি।

সঙ্গী হিসেবে আবু হায়দারের ওপরও যে শামীমের আস্থা ছিল, সে কথাও জানালেন তিনি, ‘আসলে রনি ভাই অনেক ভালো ব্যাটিং করে। আমি জানি, উনি একটা বল পেলে একটাই ছক্কা মারতে পারবে। তাই আমরা নরমালই ছিলাম।

অবিচ্ছিন্ন এ জুটির সৌজন্যেই ২০ ওভার শেষে রংপুরের রান গিয়ে দাঁড়ায় ৭ উইকেটে ১৪৯। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের রংপুরের লড়াই করার জন্য যা যথেষ্ট। শামীম অপরাজিত ছিলেন ২৪ বলে ৫৯ রানে। ২৪৫ স্ট্রাইক রেটের অবিশ্বাস্য ইনিংসে ৫টি চার ও ৫টি ছক্কায় ইনিংসের ২৫ রানই এসেছে উইকেটের পেছনে। আবু হায়দার অপরাজিত ছিলেন ৯ বলে ১২ রানে।

শামীম প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ওপেনিংয়ে নেমে আউট হয়েছিলেন ০ রানে। আজ তাঁকেই নামানো হয় আটে। নিজের পরিবর্তনশীল ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি সব সময়ই রেডি থাকি। যে জায়গায়ই নামায়, রেডি থাকি।’

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯