শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪>> বিপিএলের ফাইনালে যাওয়ার লড়াইয়ে বুধবার মাঠে নামছে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। দ্বিতীয় এই কোয়ালিফায়ার ম্যাচে টস জিতে বোলিং নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।
রংপুর একাদশ: রনি তালুকদার, শামীম হোসেন, সাকিব আল হাসান, শেখ মাহেদী, নিকোলাস পুরান, নুরুল হাসান, জেমি নিশাম, মোহাম্মদ নবী, আবু হায়দার রনি, হাসান মুরাদ, ফজল হক ফারুকি।
শুরুতে ব্যাটিংয়ে পাঠিয়েছেন সাকিব আল হাসান-নুরুল হাসান সোহানদের রংপুর রাইডার্সকে। বরিশাল এই ম্যাচে বিদেশি কোটায় কাইল মায়ার্স, ডেভিড মিলার, জেমস ফুলার ও অবেদ ম্যাকইকে দলে নিয়েছে।
তামিম ইকবাল, কাইল মায়ার্স, সৌম্য সরকার, ডেভিড মিলার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী মিরাজ, জেমস ফুলার, মোহাম্মদ সাইফউদ্দিন, অবেদ ম্যকই, তাইজুল ইসলাম।