শনিবার, ২৫ Jul ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
১২ বছরের শিশু শবে বরাতে ১ বৈঠকে নির্ভুলভাবে কোরআন মুখস্ত শোনাল

১২ বছরের শিশু শবে বরাতে ১ বৈঠকে নির্ভুলভাবে কোরআন মুখস্ত শোনাল

১২ বছরের শিশু শবে বরাতে ১ বৈঠকে নির্ভুলভাবে কোরআন মুখস্ত শোনাল
১২ বছরের শিশু শবে বরাতে ১ বৈঠকে নির্ভুলভাবে কোরআন মুখস্ত শোনাল

অনুসন্ধান ২৪>> পবিত্র কোরআনুল কারিম যে মহান আল্লাহর একটি অলৌকিক মোজেযা, আমরা বার বার তার প্রমাণ পাই। আবারো পেলাম। এবার নোয়াখালীর মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার হিফজ বিভাগের ১২ বছরের একটি ছাত্র ১ বৈঠকে পবিত্র গ্রন্থটি নির্ভুলভাবে মুখস্ত শুনিয়েছে।

ওই শিশুটির নাম হাফেজ রাহাতুল ইসলাম। সে ফেনীর দাগনভূঁইয়া উপজেলার নেজাম টাওয়ারের স্বত্তাধিকারী নেজামুদ্দিনের ছেলে ও নোয়াখালী শহরের মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।

এক বৈঠকে সম্পূর্ণ কোরআন মুখস্থ শোনানোর হাফেজ রাহাতুল ইসলামের এই সফলতায় গর্বিত মাদরাসাটির প্রতিষ্ঠাতা হাফেজ কারী মাঈনুদ্দিন ও মুফতি আবু ইউসুফ কাসেমী। তারা রাহাতসহ সকল ছাত্র ও মাদরাসার জন্য সকলের দোয়া চেয়েছেন।

গতকাল রোববার পবিত্র শবে বরাতে রাত ১১টার দিকে তার শুনানি শেষ হয়। এর আগে শুক্রবার মাগরিবের নামাজের পর থেকে একাধিক শিক্ষক ও ছাত্রের উপস্থিতিতে সে তেলাওয়াত শুরু করে। দীর্ঘ এ সময়ে জরুরি প্রয়োজন ছাড়া সে কোনো বিরতি নেয়নি।

পাশাপাশি উচ্ছ্বসিত শিশুটির বাবাও। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, আমার ছেলে আমাকে কখনো টাকা-পয়সা নিয়ে বায়না করেনি। সে খুবই মেধাবী ও বিনয়ী। তার এ অর্জনে আমি খুবই আনন্দিত।

এ সময় কান্নাজড়িত কণ্ঠে ছেলের শিক্ষকদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানান তিনি। একইসাথে মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসা সফলতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন হাফেজ রাহাতুল ইসলামের বাবা এবং সবাই যেন নিজেদের সন্তানদের পবিত্র কোরআনের হাফেজ বানিয়ে আল্লাহর খাঁটি বান্দা হিসেবে গড়ে তোলেন- সেই আহ্বান জানান তিনি।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯