শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মায়ামিতে মেসির সঙ্গী হলেন সাবেক সতীর্থ

মায়ামিতে মেসির সঙ্গী হলেন সাবেক সতীর্থ

মায়ামিতে মেসির সঙ্গী হলেন সাবেক সতীর্থ
মায়ামিতে মেসির সঙ্গী হলেন সাবেক সতীর্থ

অনুসন্ধান ২৪>> আর্জেন্টিনার হয়ে অলিম্পিক বাছাইয়ে দারুণ ছন্দে ছিলেন ফেরেদিকো। তিনি মূলত পাসিং হোল্ডিং মিডফিল্ডার। তবে মায়ামিতে তাকে সের্হিও বুসকেতসের পাশে কিংবা একটু উপরে খেলানো হতে পারে। ফেদেরিকো যার কোচিংয়ে খেলবেন সেই জেরার্দো মার্তিনো একসময় ছিলেন স্প্যানিশ ক্লাব টেনেরিফে রেদোন্দোর সতীর্থ। তবে ক্লাব ফুটবলে ১৯৯৪ থেকে ২০০০ পর্যন্ত রিয়াল মাদ্রিদ মাতান ফার্নান্দো রেদোন্দো। মাদ্রিদের দলটির হয়ে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর এসি মিলানে যোগ দিয়েও পেয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের স্বাদ।

আর্জেন্টিনার সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার ফার্নান্দো রেদোন্দোর ছেলে ফেদেরিকো রেদোন্দোকে দলে টেনেছে ইন্টার মায়ামি। সেখানে লিওনেল মেসিকে সতীর্থ হিসেবে পাবেন আর্জেন্টিনার বয়সভিত্তিক দল মাতানো এই মিডফিল্ডার। শনিবার ২১ বছর বয়সী ফেদেরিকোর সঙ্গে চুক্তির বিষয়টি জানায় মায়ামি। এজন্য ফ্লোরিডার দলটিকে ৮০ লাখ মার্কিন ডলার গুনতে হয়েছে বলে গণমাধ্যমের খবর। চুক্তির মেয়াদ তিন বছর। পরে তা আরও এক বছর বাড়ানোর সুযোগ আছে। চোটের কারণে মায়ামির অনূর্ধ্ব-২২ দলের খেলোয়াড় ফাকুন্দো ফারিয়াসের মৌসুম শেষ হয়ে যাওয়ায় তার জায়গায় নেওয়া হয়েছেন ফেদেরিকোকে।

আর্জেন্টিনার হয়ে সিনিয়র রেদোন্দো জিতেছেন কোপা আমেরিকা ও কনফেডারেশনস কাপ। খেলেছেন ১৯৯৪ বিশ্বকাপেও, কিন্তু চার বছর পর ফ্রান্সে ’৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনা দলে জায়গা হয়নি। কারণটা অদ্ভুত। সে সময় আর্জেন্টিনার কোচ ড্যানিয়েল পাসারেলার সঙ্গে তাঁর ঝামেলাটা ছিল চুল কাটা নিয়ে। এ বিষয়ে তিনি বলেন, ‘দারুণ ফর্মে ছিলাম। কিন্তু দলে নিয়মশৃঙ্খলা নিয়ে তিনি কিছু নিয়ম বেঁধে দিয়েছিলেন। তিনি আমার চুল কাটতে বলেছিলেন। ফুটবল খেলার সঙ্গে চুলের কী সম্পর্ক আমি জানি না, তাই আবারও না বলে দিয়েছিলাম। এমন বাবার সন্তান ফেদেরিকো কিভাবে নিজেকে বড় পর্যায়ে মেলে ধরতে পারেন সেটাই এখন দেখার।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯