মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
অুসন্ধান ২৪>> সোমবার (২৬ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে শতায়েহ তার সরকারের পদত্যাগপত্র জমা দিয়েছেন। খবর আলজাজিরার।
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ তার সরকারের পদত্যাগের ঘোষণা দিয়েছেন। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা এবং অধিকৃত পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতার প্রতিবাদে এই পদত্যাগ বলে জানিয়েছেন তিনি। খবর আল জাজিরা।
এক বিবৃতিতে শতায়েহ বলেন, পশ্চিম তীর এবং জেরুজালেমে অভূতপূর্ব সহিংসতা বৃদ্ধি এবং গাজা উপত্যকায় যুদ্ধ, গণহত্যা এবং অনাহারের আলোকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তার মতে, পরবর্তী পর্যায় এবং চ্যালেঞ্জগুলোর জন্য নতুন সরকারি ও রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজন, যা গাজার নতুন বাস্তবতাকে বিবেচনা করে এবং ফিলিস্তিনি ঐক্যের ওপর ভিত্তি করে ফিলিস্তিন কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে।