সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
খাবার না পেয়ে গাজায় দুই মাসের শিশুর মৃত্যু

খাবার না পেয়ে গাজায় দুই মাসের শিশুর মৃত্যু

খাবার না পেয়ে গাজায় দুই মাসের শিশুর মৃত্যু
খাবার না পেয়ে গাজায় দুই মাসের শিশুর মৃত্যু

অনুসন্ধান ২৪>> গাজা উপত্যকার উত্তরাঞ্চলে খাবার না পেয়ে দুই মাসের এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা শিহাবের প্রতিবেদনে বলা হয়, মাহমুদ ফাত্তু নামের ওই শিশু শুক্রবার গাজা নগরীর আল-শিফা হাসপাতালে মারা গেছে। খবর আল-জাজিরার

ওই চিকিৎসাকর্মী বলেন, প্রচণ্ড অপুষ্টির কারণে মাহমুদ ফাত্তু মারা গেছে।

জাতিসংঘের হিসাব অনুসারে, গাজার প্রায় ২৩ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।

প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে এক চিকিৎসাকর্মী বলেন, ‘আমরা দেখলাম, এক নারী তার শিশুসন্তানকে কোলে নিয়ে সাহায্যের জন্য চিৎকার করছিলেন। তার কোলে থাকা বিবর্ণ শিশুটিকে দেখে মনে হচ্ছিল, মুমূর্ষু। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলাম। সেখানে জানা গেল, সে প্রচণ্ড রকমের অপুষ্টিতে ভুগছে। চিকিৎসাকর্মীরা তাকে দ্রুত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন। গাজায় দুধের সরবরাহ একেবারেই না থাকায় শিশুটি কয়েক দিন ধরে দুধ খেতে পারেনি।’

যুদ্ধের শুরু থেকেই গাজায় খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। গাজার উত্তরাঞ্চলের অবস্থা বেশি শোচনীয়। গত অক্টোবর থেকে সেখানে একেবারেই সহায়তা পৌঁছেনি। চিকিৎসকেরা বলেছেন, ওই অঞ্চলে শিশুদের অপুষ্টির হার ক্রমে বাড়ছে।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯