শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মোস্তাফিজ প্রথম কোয়ালিফায়ার খেলতে পারবেন না

মোস্তাফিজ প্রথম কোয়ালিফায়ার খেলতে পারবেন না

মোস্তাফিজ প্রথম কোয়ালিফায়ার খেলতে পারবেন না
মোস্তাফিজ প্রথম কোয়ালিফায়ার খেলতে পারবেন না

অনুসন্ধান ২৪>> অনুশীলনে আঘাত পেয়ে আপাতত মাঠের বাইরে রয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মোস্তাফিজ রহমান। মাথায় ৫টি সেলাই লেগেছে এই পেসারের। পুরোপুরি ফিট হতে বেশ কিছু দিন সময় লাগবে মোস্তাফিজের। আর তাই বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।

তিনি আরও বলেন, ‘আঘাত লেগেছে ১৮ তারিখ, সে হিসেবে চিন্তা করলে ৭ দিন গেল। সেলাইটা ৭-১০ দিনের মধ্যে কাটা হয়। আমার গতকালই মনে হয়েছে যে কাটার সময় হয়নি। এগুলো সার্জনের ব্যাপার, তার কাছে পাঠিয়ে দেব। তারা যেটা বলে সেটা অনুসরণ করি। সার্জনেরও ধারণা ৭ থেকে ১০ দিন লাগবে সেলাই কাটতে। ১০ দিন ধরলে তো ২৬ তারিখ খেলতে পারবে না। আমারো দেখে মনে হয়েছে সময় হয়নি কাটার।’

শনিবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এমনটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, ‘মোস্তাফিজের এখনো সেলাই কাটার সময় হয়নি। তো ২৬ তারিখ খেলতে পারবে না। ফেরার সম্ভাবনা আছে তবে ২৬ তারিখের পরে। এখন আমরা যেটা করি সেলাই ৭ দিনে না খুলে আরও এক-দুইদিন বাড়িয়ে দেই, যাতে ঝামেলা না হয়। সেই হিসেবে চিন্তা করলে ২৬ তারিখ তাড়াতাড়ি হয়ে যায়।’

রোববার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মোস্তাফিজ নেটে বল করার সময় ঘটে এমন অনাকাক্ষিত ঘটনা। বিদেশি সতীর্থ ম্যাথু ফোর্ড যখন ব্যাট করছিলেন, তখন বোলিং সাইডে ছিলেন মোস্তাফিজ। হঠাৎই বল উড়ে এই পেসারের মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন মোস্তাফিজ। বলের আঘাতে মাথা ফেটে যায় তার। রক্তাক্ত অবস্থায় স্ট্রেচারে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় তাকে।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯