মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
আদালত স্ত্রীকে নির্দেশ দিলেন স্বামীকে হাতখরচ দিতে

আদালত স্ত্রীকে নির্দেশ দিলেন স্বামীকে হাতখরচ দিতে

আদালত স্ত্রীকে নির্দেশ দিলেন স্বামীকে হাতখরচ দিতে
আদালত স্ত্রীকে নির্দেশ দিলেন স্বামীকে হাতখরচ দিতে

অনুসন্ধান ২৪>> বেকার অবস্থায় বিয়ে করার প্রায় দু’বছর কেটে যাওয়ার পরেও কোনও চাকরি পাননি এক তরুণ। সংসারেও নিত্য অশান্তি। সহ্য করতে না পেরে পারিবারিক আদালতে স্ত্রীর বিরুদ্ধে শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের ইনদওরে ঘটেছে।

তরুণের আরও দাবি, বিয়ে করার আগে আপত্তিও জানিয়েছিলেন তিনি। এমনকি দ্বাদশ শ্রেণির পরীক্ষাও দিতে পারেননি তিনি। বিয়ের পর নিত্যদিন তার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ তরুণের।

আনন্দবাজার পত্রিকা জানায়, তরুণের দাবি, মেয়ের পরিবারের তরফে জোর করায় ২০২২ সালে মন্দিরে গিয়ে বিয়ে করেন দু’জনে।

বর্তমানে একটি বিউটি পার্লারে কাজ করেন তরুণী। আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে প্রতি মাসে স্বামীকে পাঁচ হাজার টাকা হাতখরচ হিসাবে দিতে হবে তরুণীকে। পাশাপাশি মামলা সংক্রান্ত যাবতীয় খরচ বহন করতে হবে তরুণীকেই। তরুণ যত দিন চাকরি না পাচ্ছেন, তত দিন তরুণীর কাছ থেকে হাতখরচ পাবেন বলে আদালতের নির্দেশ।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯