বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এ্যানি বিএনপি-জামায়াতের ঐক্য প্রসঙ্গে

এ্যানি বিএনপি-জামায়াতের ঐক্য প্রসঙ্গে

এ্যানি বিএনপি-জামায়াতের ঐক্য প্রসঙ্গে
এ্যানি বিএনপি-জামায়াতের ঐক্য প্রসঙ্গে

অনুসন্ধান ২৪>> বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির সঙ্গে জামায়াতের ঐক্য নিয়ে আওয়ামী লীগের একটা অপ রাজনীতি বিভিন্নভাবে প্রচার করছে। অথচ এই জামায়াতের সঙ্গে ১৯৮৬ ও ১৯৯৬ সালে একসঙ্গে আন্দোলন করেছে। এক কথায় জামায়াতের সঙ্গে যুগপৎ একটা আন্দোলন ছিল।

এ্যানি বলেন, আন্দোলন করতে গিয়ে জামায়াতের সর্বোচ্চনীতি নির্ধারকদের সঙ্গে বৈঠকও করেছে আওয়ামী লীগ। কিন্তু ক্ষমতায় এসে জামায়াতের সঙ্গে দূরুত্ব তৈরি হয়েছে। বর্তমানে জোটগতভাবে জামায়াতের সঙ্গে ঐক্য নেই। কিন্তু রাজপথে গণঅধিকার ও মানবাধিকারের স্বার্থে আমরা কর্মসূচি দিচ্ছি অন্য রাজনৈতিক দলগুলোও দিচ্ছে। ঠিক তেমনি আমাদের কর্মসূচির সঙ্গে মিল রেখে জামায়াতও কর্মসূচি করছে। এটা তো অসুবিধা হওয়ার কিছু না।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, একটা দেশে জামায়াতের চেয়ে ফ্যাসিস্ট অনেক খারাপ। জামায়াত তাদের মতো রাজনীতি করছে। কিন্তু আওয়ামী লীগ তো রাজনীতি করে না। এ জন্যই গণতান্ত্রিক দল ও জনগণকে জিম্মি করে ক্ষমতায় থাকে।

জামায়াতের সঙ্গে বিএনপির ঐক্য নিয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপির এই প্রচার সম্পাদক।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯