রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মিয়ানমার সীমান্ত থেমে নেই মাদক কারবার

মিয়ানমার সীমান্ত থেমে নেই মাদক কারবার

মিয়ানমার সীমান্ত থেমে নেই মাদক কারবার
মিয়ানমার সীমান্ত থেমে নেই মাদক কারবার

অনুসন্ধান ২৪>> মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী আরাকান আর্মি ও বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সেনাদের সঙ্গে তীব্র লড়াই চলাকালেও থেমে নেই সীমান্ত দিয়ে মাদক কারবার। নাফ নদ পেরিয়ে বিভিন্ন সীমান্ত দিয়ে লাখ লাখ ইয়াবা ঢুকছে প্রতিনিয়ত। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী কিছুসংখ্যক মাদক ইয়াবা ও পাচারকারীদের আটক করতে সক্ষম হলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে রাঘববোয়ালরা।

এ বিষয়ে বুধবার বেলা ৩টায় মডেল থানা সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. রাসেল জানান, টেকনাফকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদক ও অস্ত্রসহ বিভিন্ন উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় বুধবার সকাল সাড়ে ৭টায় সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় টেকনাফ মডেল থানার একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় সদর ইউনিয়নের শিলবুনিয়া পাড়ার দক্ষিণ মাথা শাহপরীর দ্বীপ থেকে মাদক পাচারকারী নুরুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত টমটম গাড়ি থেকে ১ লাখ ১০ হাজারটি ইয়াবা উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে টেকনাফ মডেল থানার ওসি মো. উসমান গনি, ঊর্ধ্বতন কর্মকর্তা ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

এরই মধ্যে বুধবার শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে দেশে পাচারকালে ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। পাচারকারী হচ্ছে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শিলবুনিয়া পাড়ার মো. ইউনুছের ছেলে নুরুল ইসলাম প্রকাশ নুরু (৩৫)।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯