বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এমপি আব্দুর রহমান বলেলন সব ধর্মের সেরা ধর্ম মানবধর্ম

এমপি আব্দুর রহমান বলেলন সব ধর্মের সেরা ধর্ম মানবধর্ম

এমপি আব্দুর রহমান বলেলন সব ধর্মের সেরা ধর্ম মানবধর্ম
এমপি আব্দুর রহমান বলেলন সব ধর্মের সেরা ধর্ম মানবধর্ম

অনুসন্ধান ২৪>> মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান এমপি বলেছেন, সব ধর্মের সেরা ধর্ম হলো মানবধর্ম। কোন ধরনের সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দাঙ্গা সৃষ্টিকারীদের বরদাস্ত করা হবে না। এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের উপর কোন জুলুমবাজী চলবে না। সকলেই আমরা প্রতিপালকের সন্তুষ্টির জন্য যার যার ধর্ম বিশ্বাস থেকে তাকে স্মরণ করি। দেশের স্বাধীনতা দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল মানুষের জন্য শান্তির জনপদ গড়েছিলেন।

তিনি বলেন, সবার উচিত প্রভুদয়াময়ের শ্রেষ্ঠ যে জীব সেই জীবের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। মহাপ্রভু সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য আমাদের এক হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, ‍‍`মন্দিরে যখন উলুধ্বনি হয় তখন হিন্দু ভাইয়েরা মন্দিরে ছুটে যান। আবার যখন মসজিদ থেকে প্রাণের আলো ছড়ানো সুরধ্বনি আযানের ধ্বনি শোনা যায় তখন আমরা ছুটে যাই মসজিদে। আর এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর জন্য।‍‍`

বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ‍‍`কয়রা কালিবাড়ী মন্দির‍‍` চত্বরে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম নামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তনের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আব্দুর রহমান এসব কথা বলেন।

উল্লেখ্য, ২২ ফেব্রুয়ারি সূর্যোদয় হতে শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন এবং ২৩ ফেব্রুয়ারি শ্রী শ্রী মহাপ্রভুর ভোগরাগ, আরতি কীর্তন ও মহাপ্রসাদ বিতরণ করা হবে। ২৪ ফেব্রুয়ারি গঙ্গা স্নান ও মেলা অনুষ্ঠিত হবে। গঙ্গাস্নানে দেশ-বিদেশের কয়েক হাজার পুর্নার্থী অংশগ্রহণ করবে। এর আগে ১৮ ফেব্রুয়ারি শ্রী মদ্ভাগবত পাঠের মধ্য দিয়ে মহানাম যজ্ঞের শুরু হয়।

নামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি সুবাস সাহার সভাপতিত্বে এবং মিন্টু দাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মৃধা মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা যুবলীগের আহ্বায়ক শরীফ সেলিমুজ্জামান লিটু, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল শিকদার সাধারণ সম্পাদক বাকের ইদ্রিস, সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু ও কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

এ ব্যাপারে কয়রা কালিবাড়ী মন্দির কমিটির সভাপতি সুভাষ চন্দ্র সাহা বলেন, কুমার নদের তীরে কয়রা কালিবাড়ি মন্দিরের সুরম্য প্রাঙ্গণে নিখিল বিশ্ব পরিত্রাণে ২৫ তম বার্ষিকী ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম নাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন চলছে। ২৪ ফেব্রুয়ারি গঙ্গাস্নান মেলা। দেশ-বিদেশের কয়েক হাজার পুণ্যার্থী গঙ্গাস্নানে অংশ নেবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯