মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইরান রাশিয়াকে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে

ইরান রাশিয়াকে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে

ইরান রাশিয়াকে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে
ইরান রাশিয়াকে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে

অনুসন্ধান ২৪>> রাশিয়াকে বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে ইরান। সামরিক সহযোগিতার অংশ হিসেবে মস্কোকে এসব অস্ত্র সরবরাহ করছে দেশটি। ছয়টি সূ্ত্রের বরাত দিয়ে গতকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং দেশটির বিপ্লবী গার্ডসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। অন্যদিকে রাশিয়াও এ বিষয়ে গণমাধ্যমকে কোনো তথ্য দেয়নি।

তবে ইরানের একটি সূত্র জানিয়েছে, গত জানুয়ারি মাসের শুরুর দিকে মস্কো সফরে গিয়েছিল ইরানের প্রতিনিধি দল, পরে মস্কোর একটি প্রতিনিধি দলও তেহরান সফরে আসে। সে সময়ই এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন দুই দেশের কর্মকর্তারা।

ইরানের তিনটি সূত্রের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, এরই মধ্যেই মস্কোকে অন্তত ৪০০টি ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে তেহরান। যার মধ্যে ফতেহ-১১০ এবং জোলফাঘর নামের দূর ও স্বল্প পাল্লার বেশকিছু ব্যালিস্টিক যুদ্ধাস্ত্র রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ৩০০ থেকে ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

নাম প্রকাশ না করার শর্তে ইরানের আরেকটি সূত্র জানিয়েছে, ইরান এ পর্যন্ত রাশিয়াকে ক্ষেপণাস্ত্রের চারটি চালান পাঠিয়েছে। সামনের সপ্তাহগুলোতে আরো চালান পাঠানোর কথা রয়েছে বলে জানিয়েছে এই সূত্র।

উল্লেখ্য, ইরান ও রাশিয়া উভয় দেশই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চাপে জর্জরিত। সাম্প্রতিক তেহরান এবং মস্কোর এই অস্ত্র চুক্তিতে উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯