শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মোস্তাফিজকে পাঠানো হলো ঢাকায়

মোস্তাফিজকে পাঠানো হলো ঢাকায়

মোস্তাফিজকে পাঠানো হলো ঢাকায়
মোস্তাফিজকে পাঠানো হলো ঢাকায়

অনুসন্ধান ২৪>> ডাক্তারের অনুমতি পাওয়ার পর চট্টগ্রামে টিম হোটেল থেকে বিমানে করে ঢাকায় পাঠানো হয়েছে পেসার মোস্তাফিজুর রহমানকে।

ঢাকার উদ্দেশে রওনা দেয়ার আগে মোস্তাফিজের দ্বিতীয় সিটি স্ক্যানে কোনো সমস্যা ধরা পড়েনি বলে নিশ্চিত করেছে কুমিল্লা ম্যানেজমেন্ট।দলের ফিজিও জাহিদুল ইসলাম সজলের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে কুমিল্লা জানিয়েছে, ‘গতকাল রাতে মোস্তাফিজুরের দ্বিতীয় সিটি স্ক্যান করা হয়েছে এবং নিউরো সার্জন ও বিসিবিরও পরামর্শ নেয়া হয়েছে।’

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে গত ১৮ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে অনুশীলনের সময় মাথায় বলের আঘাতে ইনজুরিতে পড়েন মোস্তাফিজুর।

তিনি আরো বলেন, ‘বিমানে ফ্লাই করার অনুমতি পাওয়ার পর আমরা মোস্তাফিজকে চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতাল থেকে ঢাকার টিম হোটেলে পাঠিয়েছি।’

মোস্তাফিজকে পর্যবেক্ষণে রাখা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে, ‘তার ক্ষত এখন পরিষ্কার এবং সেরে ওঠার পথে। আগামী তিন দিন ড্রেসিং করবো আমরা। এরপর আগামী ২৩ ফেব্রুয়ারি নিউরোসার্জনের পরামর্শ নেয়া হবে।’

সাথে-সাথে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে মাথায় স্ক্যান করা হয় ফিজের। স্ক্যান রিপোর্টে দেখা যায় মুস্তাফিজের মাথায় অভ্যন্তরীণ কোনো রক্তপাত হয়নি। তবে মাথায় আঘাত পাওয়া স্থানে পাঁচটি সেলাই পড়ে ফিজের।

অনুশীলনে বোলিং করতে রান আপের জন্য হেঁটে যাবার সময় ব্যাটার ম্যাথু ফোর্ডের শটে মাথায় বলের আঘাত পেয়েছিলেন মোস্তাফিজ।

শ্রীলঙ্কা সিরিজ দ্রুত এগিয়ে আসায় মোস্তাফিজের ইনজুরি বাংলাদেশের জন্য বড় একটি ধাক্কা। কারণ সাদা বলের ক্রিকেটে ভালো-খারাপ মিলিয়ে পারফরমেন্স করলেও এখনো দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ফিজ।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯