মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মরদেহ পেতে আরও দুই সপ্তাহ অপেক্ষায় থাকতে হবে পরিবারকে

মরদেহ পেতে আরও দুই সপ্তাহ অপেক্ষায় থাকতে হবে পরিবারকে

মরদেহ পেতে আরও দুই সপ্তাহ অপেক্ষায় থাকতে হবে পরিবারকে
মরদেহ পেতে আরও দুই সপ্তাহ অপেক্ষায় থাকতে হবে পরিবারকে

অনুসন্ধান ২৪>> রাশিয়ার কারাগারে মারা যাওয়া অ্যালেক্সি নাভালনির মরদেহ পেতে তাঁর পরিবারের আরও দুই সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে। নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ জানান, নাভালনির মাকে জানানো হয়েছে, মরদেহ পরীক্ষা-নিরীক্ষা (রাসায়নিক বিশ্লেষণ) করা হবে। এতে দুই সপ্তাহের মতো সময় লাগবে।

নাভালনির মরদেহ কোথায় আছে, তা এখনো নিশ্চিত করেনি রুশ কর্তৃপক্ষ। নাভালনির স্ত্রীর দাবি, রাশিয়া তাঁর স্বামীর মরদেহ লুকিয়ে রেখেছে। গত সোমবার নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া ভিডিও বার্তায় ‘রাশিয়াকে মুক্ত’ করতে তাঁর স্বামী যে লড়াই চালিয়ে গেছেন, তা তিনি চালিয়ে যাবেন বলে জানান। তিনি সেখানে নাভালনিকে হত্যার জন্য সরাসরি পুতিনকে অভিযুক্ত করেন। তিনি আরও অভিযোগ করেন, নাভালনিকে নোভিচক নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছে। আর এই বিষক্রিয়ার চিহ্ন শেষ না হওয়া পর্যন্ত মরদেহটি কর্তৃপক্ষ তাদের কাছেই রাখবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হচ্ছিল নাভালনিকে। ১৯ বছরের কারাদণ্ড হয়েছিল তাঁর। দেশটির সাইবেরিয়া প্যানাল কলোনির একটি কারাগারে নির্জন প্রকোষ্ঠে কারাভোগ করছিলেন এই বিরোধী নেতা। গত শুক্রবার কারা কর্তৃপক্ষ জানায়, কারাগারে মারা গেছেন ৪৭ বছর বয়সী নাভালনি।

গত শুক্রবার নাভালনির মৃত্যুর খবর পেয়ে মা ও আইনজীবী সেই কারাগারে ছুটে যান। তাঁরা বারবার লাশ দেখতে চাইলে কারাগারের মর্গ এবং স্থানীয় কর্তৃপক্ষ সেই সুযোগ দেয়নি। গত সোমবার ক্রেমলিন জানায়, নাভালনির মৃত্যুর ঘটনায় একটি তদন্ত চলছে। তবে এখনো কোনো কিছু জানা যায়নি।

অবশ্য আজ মঙ্গলবার পুতিনের মুখপাত্র বলেন, নাভালনিকে নোভিচক প্রয়োগের অভিযোগ ভিত্তিহীন।উল্লেখ্য, ২০২০ সালেও নাভালনিকে এই বিষ প্রয়োগ করা হয়েছিল, তবে সে যাত্রায় তিনি বেঁচে গিয়েছিলেন।

পরে বলা হয়, তদন্তকারীরা নাভালনির মাকে বলেছেন, তাঁরা দুই সপ্তাহের মধ্যে মরদেহ হস্তান্তর করবেন। এর মধ্যে তাঁরা মরদেহের ‘রাসায়নিক বিশ্লেষণ’ করবেন।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯