বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সব ক্ষেত্রে আমাদের স্মার্ট হতে হবে: প্রতিমন্ত্রী জাহিদ

সব ক্ষেত্রে আমাদের স্মার্ট হতে হবে: প্রতিমন্ত্রী জাহিদ

অনুসন্ধান ডেস্ক:: সব ক্ষেত্রে আমাদের স্মার্ট হতে হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে বেগম তফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জাহিদ বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা এখন ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশে পৌঁছাতে হলে আমাদের দেশের নাগরিকদের স্মার্ট হতে হবে। আমাদের লেখা পড়ায় স্মার্ট হতে হবে, আমাদের কার্যক্রমে স্মার্ট হতে হবে, আমাদের সব ক্ষেত্রে স্মার্ট হতে হবে। তাহলেই আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে পারব। আমারা যদি আমাদের কাজ-কর্ম ও লেখাপড়ায় স্মার্ট হতে না পারি, তাহলে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার যে কাজ করে যাচ্ছে সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব না।

এ সময় প্রতিমন্ত্রী তোফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজের শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি জানি তোমরা লেখাপড়ায় অনেক মনোযোগী। তারপরও আমি তোমাদের প্রতি আহ্বান জানাব তোমাদের লেখাপড়ার মান আরও উন্নত করতে হবে। তোমাদের বরিশালে ভালো বালিকা মহাবিদ্যালয়ের ছাত্রী হিসেবে পরিচিতি লাভ করতে হবে।

বেগম তফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর মো. আব্দুল মোতালেব হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন, বিসিসির ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন রয়েল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আয়শা কবীর লুনা, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির, সাবেক কাউন্সিলর জাকির হোসেন ভুলু, সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন, সাবেক সভাপতি, মফিজুর রহমান টুটুল প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯