বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পদত্যাগ করেছেন কমিশনার লিয়াকত আলী চাতা

পদত্যাগ করেছেন কমিশনার লিয়াকত আলী চাতা

পদত্যাগ করেছেন কমিশনার লিয়াকত আলী চাতা
পদত্যাগ করেছেন কমিশনার লিয়াকত আলী চাতা

অনুসন্ধান ২৪>> পাকিস্তানের রাওয়ালপিন্ডি ডিভিশনের নির্বাচন কমিশনার লিয়াকত আলী চাতা পদত্যাগ করেছেন। তবে পদত্যাগের আগে, ওই শহরে নির্বাচনের ফলাফলে কারচুপির দায় স্বীকার করেছেন তিনি। একই সঙ্গে নিজের ও জড়িত অন্যান্য কর্মকর্তার বিচার দাবি করেন তিনি। খবর এক্সপ্রেস ট্রিবিউনের

তিনি আরও বলেন, রাওয়ালপিন্ডিতে অন্তত ১৩ জন প্রার্থী হেরেছেন, কিন্তু তাদেরকে ৫০ হাজার ভোটের ব্যবধান দেখিয়ে জেতানো হয়েছে। ভোট কারচুপির জন্য প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান বিচারপতি জড়িত দাবি করেছেন চাতা।

কমিশনার বলেন, পিন্ডিতে ভোট জালিয়াতির দায় নিচ্ছি আমি। সেই সাথে নিজেকে পুলিশে সোপর্দ করছি।

শনিবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার ওপর এতোটাই চাপ ছিল যে, একসময় আত্মহত্যার চিন্তা করেছিলেন তিনি। কিন্তু পরে জনগণের সামনে বিষয়গুলো উপস্থাপন করার সিদ্ধান্ত নেন তিনি।

এদিকে, ফলাফলে জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের নির্বাচন কমিশন। শনিবার আনুষ্ঠানিক এক বিবৃতিতে তিনি বলেন, কোনও বিভাগের কোনও কমিশনার, জেলা রিটার্নিং অফিসার, রিটার্নিং অফিসার, এমনকি প্রিজাইডিং অফিসারও সরাসরি নির্বাচনের সঙ্গে জড়িত নন। তারপরও দ্রুত এই অভিযোগের তদন্তের ঘোষণা দিয়েছে পিইসি।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯